West Bengal Weather News: রাতেই সাগরে তৈরি নিম্নচাপ! ফের বৃষ্টির পূর্বাভাস?

West Bengal Weather News: তৃতীয়াতেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই! একেবারে পুজোর মুখে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে। আর তা রাতেই শক্তিশালী হয়। আর সেই কারণেই আজ শনিবারও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধু আজ নয়, আগামীকাল রবিবারও এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে।

আর এহেন পূর্বাভাস রীতিমত উদ্বেগে ফেলেছে পুজো উদ্যোক্তা থেকে মৃৎশিল্পীদের কপালে। সবার একটা প্রার্থনা, এই পরিস্থিতি দ্রুত কেটে যাক। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার রাতেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যা আরও শক্তি বাড়াতে পারে (West Bengal Weather News) ।

West Bengal Weather News

আর এর প্রভাবে (West Bengal Weather News) আজ শনিবার কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম সহ একাধিক জেলায়। একেবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আর এজন্য এই সমস্ত জেলার জন্য আলিপুর হাওয়া অফিসের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

তবে স্বস্তির খবর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। পূর্বাভাস অনুযায়ী, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। তবে বৃষ্টি হলেও অসবস্তিকর একটা অবস্থা বজায় থাকবে বলেই জানা যাচ্ছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

গত কয়েকদিন ধরে লাগাতার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। যার ফলে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নামে।

বড়বড় পাথর পরে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে যায়। এই অবস্থায় ফের একবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে জানানো হয়েছে। তবে স্বস্তির খবর, রবিবার থেকেই বৃষ্টির পরিমান উত্তরবঙ্গে কমতে শুরু করবে। ফলে কিছুটা হলেও রোদউজ্জ্বল আবহাওয়া দেখা যাবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা (West Bengal Weather News)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+