Deocha Pachami: দেউচা-পাঁচামি "লোক দেখানো", উচ্ছেদের জ্বালা পোহাচ্ছেন স্থানীয়রা! মমতায় ক্ষোভ, শুভেন্দুতে আস্থা
Deocha Pachami coal block: গত ৬ ফেব্রুয়ারি লক্ষ্মীবারে শুরু হয়েছিল দেউচা পাঁচামির খননকার্য। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি হতে চলেছে এটি। এদিক খনন কাজ শুরু হতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একযোগে ক্ষোভ উগড়াতে শুরু করেছে বিভিন্ন গণসংগঠন। উচ্ছেদের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তারা। এমতাবস্থায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে দাবিপত্র তুলে দিলেন তারা।
দেউচা পাঁচামি খননের ফলে উচ্ছেদের প্রয়োজন রয়েছে। এই প্রকল্পের ফলে সরকারি হিসেবে উচ্ছেদ হবেন ২১ হাজার মানুষ। যার মধ্যে ৯ হাজার ৩৪ জন আদিবাসী ও ৩ হাজার ৬০১ জন তফসিলি সম্প্রদায়ের মানুষ। সঙ্গে উচ্ছেদ হবে ৪ হাজার ৩১৪টি বাসস্থান। এছাড়াও রয়েছে বিস্তীর্ণ বনাঞ্চল, জলাভূমি। এরই বিরুদ্ধে সুর চড়িয়েছে সমন্বয় হুল কমিটি,প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চ এবং বিভিন্ন গণ সংগঠন।

সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন দেউচা পাঁচামির মানুষ। দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। বিজেপির শুভেন্দু অধিকারী, অর্জুন সিংহদের হাতে দাবিপত্রও তুলে দেন তাঁরা। শুভেন্দু অধিকারীও সবরকম আশ্বাস দেন তাদের পাশে থাকার। তাঁর স্পষ্ট দাবি, ওই এলাকায় জনজাতি শূন্য করতে দেব না।
সম্প্রতি রাজ্য সরকার বীরভূমের মহম্মদবাজার ব্লকে দেউচা পাঁচামি হরিণ শিঙ্গা দেওয়ানগঞ্জ কোল ব্লক এলাকায় ৩৩৮৫একর জায়গার উপর এশিয়ার বৃহত্তম কয়লা খনি প্রকল্পের কথা ঘোষণা করেছে। বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে এবিষয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
তবে শুক্রবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেউঁচা পাচামি গ্রাম সভা সমন্বয় হুল কমিটি,প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চ এবং বিভিন্ন গণ সংগঠন সুর চড়ায়। তাদের পক্ষ থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রী অবিলম্বে এই উচ্ছেদের সিদ্ধান্ত থেকে না সরে আসলে আগামিদিনে বৃহত্তর আন্দোলনে তাঁরা সামিল হবেন।
তাতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অর্জুন সিংহরা (Arjun Singh) পাশে থাকার আশ্বাসও দেন। কয়লাখনির জন্য জমি দিতে প্রথম থেকেই নারাজ অধিকাংশ বাসিন্দা, যা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁরা আন্দোলন করে চলেছেন৷
অভিযোগ, পুলিশি প্রহরায় অথচ রাতদিন স্থানীয়দের অবজ্ঞা করেই চলছে এই কয়লাখনির কাজ। লোক দেখানো অভিনয় করছেন মুখ্যমন্ত্রী, এমনটাই বলে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা। শেষ দেখে ছাড়তে প্রয়োজনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দরবারেও যাওয়ার জন্য শুভেন্দু অধিকারীদের জানিয়ে দেন তাঁরা।












Click it and Unblock the Notifications