দু'মুঠো ভাত দিল না ছেলে, খিদের জ্বালায় বিষপান বাবা, মায়ের

মানিক মণ্ডল (৭১) এবং মীরা মণ্ডলের (৬৫) দুই ছেলে, এক মেয়ে। বড় ছেলে চঞ্চল মণ্ডল ইসিএল (ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড) কর্মী। ছোট ছেলে উৎপল মণ্ডল ডিএসপি (দুর্গাপুর স্টিল প্ল্যান্ট)-তে অফিসার। দু'জনেরই সচ্ছল অবস্থা। মেয়ে সীমা মণ্ডল বিবাহিতা। দুই ছেলের সঙ্গে বাবা-মায়ের কথা ছিল, তিন মাস-তিন মাস করে তাঁরা সংশ্লিষ্ট ছেলেদের বাড়িতে থাকবেন।
গত তিন মাস ছিলেন বড় ছেলে চঞ্চল মণ্ডলের আলাডি গ্রামের বাড়িতে। কিছুদিন আগে তিন মাসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও বাবা-মাকে নিতে আসেননি উৎপল মণ্ডল। অভিযোগ, বড় ছেলে ক্রমশ দুর্ব্যবহার শুরু করে। দিন দশেক আগে থেকে বাবা-মাকে আর খেতে দিচ্ছিল না। নিজেদের খাওয়ার সময় বুড়ো বাবা-মাকে আলাদা ঘরে ঢুকিয়ে তালা দিয়ে দিত। বৃদ্ধ মানিক মণ্ডলের কাছে সামান্য যা টাকা ছিল, তা দিয়ে তিন-চারদিন শুকনো পাউরুটি কিনে তা জলে ভিজিয়ে খেয়েছিলেন। এক সপ্তাহ আগে সেই টাকাও শেষ হয়ে যায়। বারবার ছেলেকে অনুরোধ করেন, অন্তত দু'টো বাসি ভাতও যদি দেওয়া হয়! কিন্তু তাতে ছেলে কর্ণপাত করেনি। কেন বাড়িতে বসে দু'জনে 'অন্ন ধ্বংস' করছে, এই খোঁটা দেওয়া হয় বারবার। অতিষ্ট হয়ে শেষ পর্যন্ত শনিবার রাতে দু'জন বিষ খান। জানাজানি হওয়ায় প্রতিবেশীরাই দু'জনকে বাড়ি থেকে বের করে এনে রবিবার সকালে ভর্তি করেন আসানসোল জেলা হাসপাতালে। মীরা মণ্ডলকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। আর মানিকবাবুর অবস্থা আশঙ্কাজনক।
বাবা-মায়ের এই পরিণতি জানতে পেরে আসানসোল দক্ষিণ থানার দুই ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মেয়ে সীমা মণ্ডল। যদিও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ইসিএলের অফিসার তথা স্থানীয় আইএনটিইউসি নেতা চণ্ডী চট্টোপাধ্যায় বলেছেন, "মানিকবাবুর নিজের জমি ছিল। উনি ইসিএল-কে সেই জমি দিয়েছিলেন এই শর্তে যে, এক ছেলেকে চাকরি দিতে হবে। সেই ছেলেই এমন কাণ্ড ঘটাল! এত টাকা মাইনে পায়, অথচ বাবা-মাকে দু'টো ডাল-ভাতও কি দেওয়া যেত না? অমানুষ না হলে এমন ঘটনা কেউ ঘটায় না। পশুরাও লজ্জা পাবে।"
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications