কলকাতায় ডেঙ্গুর থাবা, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখতে বসছেন বৈঠকে!
কলকাতা, ২ আগস্ট : শহরে ক্রমেই বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। গত ৩ দিনে ২ স্কুল পড়ুয়া-সহ ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪ জনের। এই চারজনের মধ্যে তিন জনই দমদমের বাসিন্দা। ফলে সাধারণ ভাবেই বাড়ছে উদ্বেগ। রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে জরুরী বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। আজই নবান্নে এই বৈঠক রয়েছে। [(ছবি) ডেঙ্গু জ্বর সম্পর্কে যে তথ্যগুলি আপনার জানা প্রয়োজন]
তবে আশঙ্কার কথা শুনিয়েছেন চিকিৎসকদের একাংশ। তাদের কথায়, ডেঙ্গির ধরণ এবছর অনেকটাই পাল্টেছে। এবারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ক্ল্যাসিকাল ডেঙ্গু ফিভারের ক্ষেত্রেও প্লেটলেটের সংখ্যা হুড়মুড়িয়ে কমছে, তারপর বাড়ার সময়ও অত্যন্ত ধীরে ধীরে তা বাড়ছে। এই ধরণের ডেঙ্গুতে মৃত্যুর ঝুঁকিটা অনেকটাই বেড়ে গিয়েছে। [সল্টলেকের স্কুলে ডেঙ্গুতে ২ পড়ুয়ার মৃত্যু, স্কুলের পরিচ্ছন্নতা নিয়ে বিক্ষোভ অভিভাবকদের]

উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশে যে হারে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বাড়ছে তা উদ্বেগজনক বলে মনে করছেন চিকিৎসকরা। চিকিৎসকদের মতে এই ধরণের ডেঙ্গুর জেরে মানুষের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে আসছে। লিভার প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সংক্রমণ ও সেপটিকের সমস্যা বাড়ছে, এর পাশাপাশি মস্তিষ্কে অস্বাভাবিক হারের রক্তক্ষরণ হচ্ছে যার পরিণতি মৃত্যু। [(ছবি) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তা বোঝার সবচেয়ে সহজ উপায়]
পাশাপাশি চিকিতৎসকদের একাংশ বলছেন, ডেঙ্গুর ফলে আর একটি ভয়ানক সমস্যা এবারে খুব দেখা দিচ্ছে যাকে বলে ম্যাক্রোফ্যাজ অ্যাক্টিভেশন সিন্ড্রোম। এর ফলে শরীর অতিসক্রিয় হয়ে প্রতিরোধের ক্ষমতা বাড়াতে গিয়ে অস্বাভাবিক আচরণ শুরু করছে ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মৃত্যু হচ্ছে। [(ছবি) এই ঘরোয়া টোটকাগুলির সাহায্যেই করুন ডেঙ্গুর মোকাবিলা!]
চিকিৎসকদের মতে, ডেঙ্গু কমাতে গেলে শহরে মশার প্রাদুর্ভাব কমাতে হবে। মশার বংশ একেবারে নির্মুল করা সম্ভব নয়, তবে যতটা সম্ভবর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলতে হবে। মশা কমলেই তবে রোগের প্রাদুর্ভাব কমবে। জ্বর হলেই রক্ত পরীক্ষা করান। কারণ চিকিৎসায় যতটা দেরি হবে, ততটা জীবন ঝুঁকি বেড়ে যেতে পারে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications