Dengue: ঘরে ঘরে ডেঙ্গির থাবা, শহরকে ছাপিয়ে এগিয়ে জেলা, কেন এই বিপরীত গতি জেনে নিন
কলকাতা শহরের তুলনায় এবার জেলায় ডেঙ্গির সংক্রমণ বেশি। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অন্তত তাই বলছে। গ্রামবাংলায় এতোদিন ডেঙ্গির দাপট তেমন ছিল না। কিন্তু চলতি বছরে বর্ষার শুরুতেই গ্রামবাংলায় ডেঙ্গির সংক্রমণ বেড়েছে। তুলনামূলক ভাবে ভাল অবস্থায় রয়েছে শহর কলকাতা।
যেসব জেলা গুলিতে ডেঙ্গির সংক্রমণ সবচেয়ে বেশি সেই তালিকায় শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। তারপরেই রয়েছে হাওড়া, পিছিয়ে নেই রাঢ় বাংলার বাঁকুড়াও। কলকাতা এবং জেলাগুলিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। বাঁকুড়া শহরে

বর্ষায় ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত রাজ্য জুড়েই। ব্যতিক্রম নয় বাঁকুড়া শহরও। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত, এই শহরে ১৪ জন সহ বাঁকুড়া স্বাস্থ্য জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০। যদিও আশার কথা এখনো পর্যন্ত জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়ে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত উল্লেখ্য , গত বছর বাঁকুড়া শহরেই প্রায় ৩০০ জন ডেঙ্গি আক্রান্ত হন। তবে শহরবাসীর একাংশের দাবি, নিয়মিত নিকাশী নালা পরিস্কার, বিভিন্ন অংশে নোংরা আবর্জনা পরিস্কার না হওয়াতেই মশার উপদ্রব বাড়ছে। তাঁরা প্রত্যেকেই আতঙ্কিত বলে জানান। বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন, শহর জুড়ে সর্বত্র নোংরা আবর্জনা দ্রুত পরিস্কার করা হবে।

মহাকুমা শাসক বাঁকুড়া প্রশান্ত কুমার ভক্ত বলেন, পৌর এলাকাতে মাত্র ১৪ জন ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলেছে। ব্লক এলাকায় বিক্ষিপ্তভাবে এই ধরণের দু'একটি ঘটনা নজরে এসেছে বলে তিনি জানান। তবে সার্বিক দিক দিয়ে গোটা জেলায় জেলায় বাড়ছে সংক্রমণ।
গ্রামীণ এলাকায় ডেঙ্গি সংক্রমণ বাড়ার নেপথ্যে রয়েছে সচেতনতার অভাব। সেকারণে স্বাস্থ্যভবনের পক্ষ থেকে বেশি করে সচেতনতায় জোর দিয়েছে স্বাস্থ্যভবন। সব পুরসভাগুলিকে এই নিয়ে সচেতন করা হয়েছে। স্বাস্থ্যভবন এই নিয়ে জেলা স্বাস্থ্য আধিকা রিকদের সঙ্গে কথা বলেছেন। আজ স্বাস্থ্য দফতরের বৈঠকের পর বাকি বিষয় সম্পর্কে সচেতন করা হবে।












Click it and Unblock the Notifications