Dengue in West Bengal: বঙ্গে ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গু! একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য ভবনের
Dengue in West Bengal: সবে শুরু হয়েছে বর্ষা! আর এর মধ্যেই ডেঙ্গুর বাড়বাড়ন্ত। একাধিক জেলাতে হু হু করে বাড়ছে ডেঙ্গু। গত এক সপ্তাহে শুধুমাত্র নদিয়া জেলাতেই ৪০০ পজিটিভ। এই অবস্থায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলল স্বাস্থ্য দফতর।
বিশেষ করে ডেঙ্গু মোকাবিলায় সমস্ত জেলার সিএমওএইচ এবং প্রশাসনের আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি একাধিক নির্দেশিকাও জারি করা হয়েছে। বাংলায় ডেঙ্গু সংক্রমণ ভয়াবহ আকার নিচ্ছে। শুধু নদিয়াতেই নয়, বাঁকুড়া স্বাস্থ্য জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০।

যদিও আশার কথা এখনো পর্যন্ত জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়ে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। যদিও রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গুতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বর্ষার শুরুতেই পরিস্থিতি এমন হলে আগামিদিনে ডেঙ্গু আরও ভয়ঙ্কর রূপ নেবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
এই অবস্থায় আজ বৃহস্পতিবার নবান্নে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। স্বাস্থ্য সচিবের নির্দেশে এই বৈঠক হয়। বৈঠকে ছিলেন স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা। এছাড়াও জেলা প্রশাসন এবং সিএমএইচও'রা। যেখানে গোটা জেলার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে নদিয়া সহ বেশ কয়েকটি জেলাতে ডেঙ্গু পইরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।
আর এরপরেই একাধিক নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী ২৪ ঘণ্টা ফিভার ক্লিনিক চালু করার কথা বলা হয়েছে। পাশাপাশি হাসপাতালে পর্যাপ্ত বেড-প্লেটলেটের ব্যবস্থা ও রোগীদের ঠিকানা নথিভুক্ত করতেও বলা হয়েছে। ২ দিনের বেশি জ্বর থাকলেই করতে হবে ডেঙ্গু পরীক্ষা।
আর তা নিশ্চিত করবেন কমিউনিটি হেলথ আধিকারিকরা। জেলাশাসকদের নিয়মিত রিভিউ বৈঠক করতে বলা হয়েছে। পাশাপাশি গ্রামাঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নজরদারিতে বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি পরিস্কার পরিচ্ছনের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে এই বৈঠকে। রেল, পোর্ট, প্রতিরক্ষামন্ত্রকের এলাকা পরিচ্ছন্নের কথা বলা হয়েছে। পাশাপাশি ডেঙ্গি কবলিত এলাকার মানুষদের মশারি দেওয়ার সিদ্ধান্তও এদিনের বৈঠকে নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications