ধান্যকুড়িয়া হাসপাতালের জমা জলে তৈরি হচ্ছে ডেঙ্গু মশা, আতঙ্কে এলাকাবাসী
ধান্যকুড়িয়া হাসপাতালের জমা জলে তৈরি হচ্ছে ডেঙ্গু মশা, আতঙ্কে এলাকাবাসী
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গোড়াতেই যে গলদ। যার প্রকৃষ্ট উদাহরণ উত্তর ২৪ পরগনার ধান্যকুড়িয়া হাসপাতাল। অভিযোগ, যেখানে অসুস্থ মানুষকে সুস্থ করাতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাড়ি ফিরতে হচ্ছে আত্মীয়দের।

খোলা পাত্রে জল জমে থাকলে ডেঙ্গুর মশা জন্মায়। বাড়ির চারপাশ পরিষ্কার রাখা,যেখানে সেখানে আবর্জনা জমিয়ে না রাখার প্রচারে ব্যস্ত রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না বলে দাবি ধান্যকুড়িয়া এলাকার বাসিন্দাদের।
অভিযোগ, প্রশাসনের অলক্ষ্যে ধান্যকুড়িয়া হাসপাতালের যত্রতত্র জমছে বৃষ্টির জল। আর তাতে তৈরি হচ্ছে শ্যাওলা ও ডেঙ্গুর লাভা। দীর্ঘদিন ধরে জমে থাকা জলের উপর দিয়ে এমার্জেন্সি বিভাগের রোগীদের নিয়ে যেতে হচ্ছে বলে তাঁদের আত্মীয়দের অভিযোগ। বারবার বলা সত্ত্বেও জমা জল পরিষ্কার তো দূর, হাসপাতাল চত্বরে ব্লিচিং পাউডার ছড়ানো ও মশা মারার কামান দাগা হচ্ছে না বলে রোগীর আত্মীয়দের অভিযোগ।
হাসপাতালের চিকিৎসক সুহান বিশ্বাস বলেন ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বাড়ছে। অনেক মানুষ আক্রান্ত হয়ে ভর্তি আছে হসপিটালে অনেকের আবার বাড়িতে চিকিৎসা চলছে। যাতে আর দ্রুত না বারে। তার জন্য আমরা সব রকম ভাবে জল জমা থেকে যত্রতত্র ময়লা যাতে না জমে তার সব রকম ব্যবস্থা করছি।












Click it and Unblock the Notifications