বর্ষার শুরু হতে না হতেই ডেঙ্গির প্রকোপ! ২ আক্রান্তের মৃত্যু

উত্তর ২৪ পরগনায় ২ ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। মৃত দুজন হলেন অচিন্ত্য সাহা এবং পূজা দেবনাথ দাস। বৃহস্পতিবার দুজনের মৃত্যু হয়েছে।

উত্তর ২৪ পরগনায় ২ ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। মৃত দুজন হলেন অচিন্ত্য সাহা এবং পূজা দেবনাথ দাস। বৃহস্পতিবার দুজনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, দুজনের ডেথ সার্টিফিকেটেই ডেঙ্গির উল্লেখ রয়েছে।

বর্ষার শুরু হতে না হতেই ডেঙ্গির প্রকোপ! ২ আক্রান্তের মৃত্যু

গৃহবধূ পূজা দেবনাথ দাস হাবড়ার ডহরথুবার বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যদিকে ৫৮ বছরের অচিন্ত্য সাহার বাড়ির অশোকনগরের গুমা কালীনগরে। বেশ কয়েকদিন জ্বরে ভোগার পর মঙ্গলবার নিয়ে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন অচিন্ত্য সাহা। বুধবার ওই হাসপাতালেই প্রবল জ্বর নিয়ে ভর্তি হন বছর ২১-এর গৃহবধূ পূজা। বৃহস্পতিবার দুজনেরই মৃত্যু হয়। পূজার মৃত্যু হয় বৃহস্পতিবার সন্ধেয়। অচিন্ত্য সাহার মৃত্যু হয় বৃহস্পতিবার সকালে।

হাবড়া ও অশোকনগর দুজায়গাতেই বর্ষা আসতে না আসতেই ডেঙ্গিতে দুজনের মৃত্যুতে আতঙ্ক তৈরি হয়েছে। যদিও জেলাপ্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে ডেঙ্গি প্রতিরোধে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+