রাজ্যে ডেঙ্গির প্রকোপ মারাত্মক, মমতার সরকারের বক্তব্য উল্টে দিয়ে জানাল মোদী সরকারের সংস্থা নাইসেড
রাজ্যে এ পর্যন্ত জ্বরের যেসব নমুনা তারা পেয়েছেন, তার মধ্যে ৪০ শতাংশই ডেঙ্গির। এমনটাই জানিয়েছে নাইসেড। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাম্প্রতিক চিঠির প্রেক্ষিতেই নাইসেড-এর এই উত্তর বলে জানা গিয়েছে।
রাজ্যে এ পর্যন্ত জ্বরের যেসব নমুনা তারা পেয়েছেন, তার মধ্যে ৪০ শতাংশই ডেঙ্গির। এমনটাই জানিয়েছে নাইসেড। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাম্প্রতিক চিঠির প্রেক্ষিতেই নাইসেড-এর এই উত্তর বলে জানা গিয়েছে।

রাজ্যে ডেঙ্গি আদৌ উদ্বেগজনক নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। ডেঙ্গি নিয়ে এমনটাই জানিয়েছিল রাজ্য সরকার। পরে আদালতে হলফনামা দিতে গিয়ে রাজ্য জানায় বাইরের রাজ্যে বেড়াতে গিয়ে রাজ্যে ডেঙ্গি নিয়ে এসেছেন পর্যটকরা। এই কথারই ব্যাখ্যা দিতে গিয়ে তৃণমূলের এক চিকিৎসক নেতা জানান, তাঁরা বলতে চাইছেন ডেঙ্গির মারাত্মক প্রজাতি ডেং-২ ও ডেং-৪ এসেছে বাইরের রাজ্য থেকে।
এরই মধ্যে রাজ্যের ডেঙ্গি ও চিকুনগুনিয়া পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে চিঠি দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগের পাশাপাশি আলিপুরদুয়ারের সভা থেকে রাজ্যে থাকা কেন্দ্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ করেন দিলীপ ঘোষ।

নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত, সোমবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের চিঠির উত্তর দিতে গিয়ে জানিয়েছেন, ২০১৭-তে এ পর্যন্ত তাঁরা ৭৭১২ টি নমুনা পরীক্ষা করেছেন। তার মধ্যে ৩৯. ৫ শতাংশই ডেঙ্গি পজিটিভ বলে জানিয়েছেন তিনি। যার বেশিরভাগই ডেং-২ ও ডেং-৪ প্রজাতির।
নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত জানিয়েছেন, রাজ্য জুড়ে তাঁরা ডেঙ্গি ম্যাপিংয়ের কাজ শুরু করেছেন। তিনি বলেছেন, সাধারণ ভাবে ১০ থেকে ১৫ শতাংশ ডেঙ্গির পজিটিভ কেস পাওয়া যায়। কিন্তু ৩৯.৫ শতাংশ পজিটিভ নমুনা পাওয়ার অর্থ রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মারাত্মক। রাজ্যের বিভিন্ন প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির কর্তারা নাইসেডের কর্তার সঙ্গে একমত বলে জানিয়েছে।












Click it and Unblock the Notifications