১২০ লিটার ভেজাল দুধ উদ্ধার কোচবিহারে, গ্রেফতার ৩
১২০ লিটার ভেজাল দুধ উদ্ধার কোচবিহারে, গ্রেফতার ৩
গোপন সূত্রে খবর পেয়ে ১২০ লিটার ভেজাল দুধ উদ্ধার করে পুলিশ। এই ভেজাল দুধ তৈরি করার সরঞ্জাম সহ ৩ জন ভেজাল দুধ কারবারিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নম্বর ব্লকের খারিজা কাকরীবাড়ি এলাকায়।

জানা গিয়েছে কোচবিহার ২ নম্বর ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের খারিজা কাকরীবাড়ি এলাকায় বেশ কয়েক মাস ধরে এই ভেজাল দুধের কারবার চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে ১২০ লিটার ভেজাল দুধ, ভেজাল দুধ তৈরির সরঞ্জাম সহ তিনজনকে গ্রেপ্তার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ।
কোচবিহারের ২ নম্বর ব্লকের খাগড়াবাড়ি গ্রামপঞ্চায়েতের খারিজা কাকরীবাড়ি এলাকায় দীর্ঘ কয়েক মাস ধরে একটি ঘর ভাড়া নিয়ে এই কারবারি করতো তারা। দুধের মধ্যে পাউডার, রসায়ন মিশিয়ে ভেজাল দুধ বানাতো বলে অভিযোগ। এই দুধ কোচবিহার শহরের বিভিন্ন এলাকাতে পৌঁছে দিত তারা।
এর পাশাপাশি বিভিন্ন দোকানে দোকানে বিক্রি হত এই ভেজাল দুধ। খবর পেয়ে পুন্ডিবাড়ী থানার পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। সেখানে ১২০ লিটার ভেজাল দুধ, এবং ভেজাল দুধ তৈরির সরঞ্জাম সহ তিনজনকে গ্রেপ্তার করে। এই চক্রর সাথে আরো কেউ যুক্ত আছে কিনা তা তদন্তে নেমেছে পুলিশ।












Click it and Unblock the Notifications