নোট বাতিল: সরকারি কর্মচারীদের আগাম বেতন নগদে দেওয়ার ঘোষণা মমতার!

রাজ্যে নোট সমস্যার ভোগান্তি কিছুটা লাঘব করতে এবার সরকারি কর্মচারীদের জন্য বেতনের কিছুটা অংশ আগাম নগদে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা, ২১ নভেম্বর : পুরনো নোট বাতিলের পর নতুন নোট এখনও সবার হাতে পৌঁছয়নি। পৌঁছলেও তা ২০০০ টাকার নোট যা খুচরো করতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। আর তাই এবার সরকারি কর্মচারীদের জন্য বেতনের কিছুটা অংশ আগাম নগদে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নবান্নে মুখ্যসচিব বাসুবেদ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর একথা নবান্নে ঘোষণা করা হয়। ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে নোট সমস্যায় সরকারি কর্মীদের হয়রানি ও ভোগান্তি কিছুটা লাঘব করতেই সরকারের এই সিদ্ধান্ত।

নোট বাতিল: সরকারি কর্মচারীদের আগাম বেতন নগদে দেওয়ার ঘোষণা মমতার!

গ্রুপ সি, গ্রুপ ডি ও সমতুল কর্মীদের ক্ষেত্রে আগাম বেতনের সুবিধা লাগু হবে। আগম নগদ বেতন নিতে ইচ্ছুক কর্মীদের আগামী ২৫ নভেম্বরের মধ্যে সরকারের কাছে জানাতে হবে। তাহলে ৩০ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট কর্মীদের হাতে নগদ টাকা দিয়ে দেওয়া হবে।

নবান্ন সূত্রে খবর সরকারি কর্মীদের পাশাপাশি রাজ্যে চা বাগানের শ্রমিকদেরও আগাম বেতন দেওয়া হবে যাতে নোট সমস্যার মোকাবিলায় খাবার ও প্রয়োজনীয় সামগ্রী তারা কিনতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+