গণতান্ত্রিক মূল্যবোধ মুখ্যমন্ত্রীর মধ্যে নেই, কটাক্ষ সুকান্তর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতকাল শনিবার দিনভর টানাপোড়েন চলেছে রাজ্যে রাজনীতিতে। মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে গিয়েছিলেন। তারপর জুনিয়র ডাক্তাররাও কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হন। লাইভ স্ট্রিমিং বিষয় নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। সেই বিতর্ককে উস্কে দিলেন সুকান্ত মজুমদার।

জুনিয়র চিকিৎসকদের পাঁচ দফা দাবি রয়েছে। সেই দাবিতেই তাঁরা আন্দোলন, ধর্না, কর্মবিরতি করছেন। কেন মুখ্যমন্ত্রী সেই দাবি মেনে নিচ্ছেন না? সমস্যা কোথায়? প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল স্বাস্থ্য ভবনের ধর্না মঞ্চে গিয়েছিলেন। কেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণে দাবি মানতে পারছেন না? সেই প্রশ্ন এদিন ফের তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

Sukanta Majumdar

রবিবার হাওড়া স্টেশনে বন্দে ভারত ট্রেনের সূচনায় উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রাজ্য সরকারের আলোচনার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, দেশের শীর্ষ আদালতের দোহাই দিয়ে লাইভ স্ট্রিমিং নিয়ে যে আপত্তি রাজ্য সরকারের তরফ থেকে তোলা হচ্ছে তা সঠিক নয়। লাইভ স্ট্রিমিং করতে আপত্তি কোথায় ? কারণ শীর্ষ আদালতে শুধু ধর্ষণ আর খুনের মামলা চলছে। বাকি বিষয়ে লাইভ স্ট্রিমিংয়ে বাধা নেই।

সুকান্ত মজুমদার আরও বলেন, " মুখ্যমন্ত্রী যখন গতকাল স্বাস্থ্য ভবনের ধর্নামঞ্চে গেলেন। তখনই পাঁচ দফা দাবির মধ্যে সিপি'কে সরানোর মতো একটি দাবি অন্তত মেনে নিতে পারতেন। কেন মুখ্যমন্ত্রী এই দাবি মেনে নিতে পারছেন না? আপনার দাবি মতো পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সিপিকে সরিয়ে দিয়েছিলেন। কেন আপনি এই উদারতা দেখাতে পারছেন না? এত ন্যারো মাইন্ডেড কেন? "

" মুখ্যমন্ত্রী উল্টোপাল্টা মিথ্যা কথা বলছেন। উনি মানুষকে বোকা ভাবছেন ভুল করে। মুখ্যমন্ত্রী লাইভে কাউকে বলতে দেবেন না। উনি একাই বলবেন। হরিকথার মতো প্রবচন দিয়ে ফিরে চলে গেলেন। প্রশাসনিক বৈঠকেও কেউ কিছু বললে থমকে থামিয়ে দেন। মুখ্যমন্ত্রী অন্য মত, অন্য কথা, অন্য চিন্তা ভাবনা কোনওটাই গ্রহণ করেন না। " কটাক্ষ সুকান্ত মজুমদারের।

জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের ভিতরে তাঁরা নেই। বাইরে থেকে আন্দোলনকে সমর্থন করছেন। সব রকম সাহায্য তাঁদের তরফ থেকে করা হবে, যদি চিকিৎসকরা চান। এই কথা আরও একবার বললেন সুকান্ত মজুমদার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+