চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তির দাবি, পেট্রাপোল সীমান্ত অবরোধের ডাক দিলেন শুভেন্দু অধিকারী

বাংলাদেশের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। সেই ইস্যুতে এবার কড়া বক্তব্য রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবিলম্বে ভিসা দেওয়া বন্ধ করা হোক। বাণিজ্যের জন্য আমদানি - রফতানি পারমিট দেওয়া বন্ধ করার দাবিও জানিয়েছেন তিনি।

রাজ্যের বিজেপি নেতৃত্ব একদিন অপেক্ষা করবেন। তারপর ভিসা অফিসেও যাওয়া হবে। এই ইঙ্গিত করেছেন শুভেন্দু অধিকারী। আগামী সোমবার থেকে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কর্মসূচি নেওয়া হবে। সেই বার্তাও বুধবার দিয়েছেন শুভেন্দু অধিকারী।

suvendu adhikari

ইস্কন মহারাজ চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেফতার হয়েছেন বাংলাদেশে। তিনি জেলবন্দি রয়েছেন বাংলাদেশে। সংখ্যালঘু হিন্দুদের উপর আঘাত আসছে। একের পর এক হিংসার ঘটনার ছবি ধরা পড়ছে গত কয়েক দিন ধরে। সেই বিষয়ে বঙ্গ বিজেপিও রীতিমতো ক্ষুব্ধ। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। হিন্দুদের উপর আক্রমণ ও মন্দির ভাঙা বন্ধ করার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী।

" ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন৷ চিকিৎসার জন্য লাহোর, করাচি যান। এখানে আসবেন না। " এদিন কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু। ডেপুটি হাই কমিশনার তাদের প্রটোকল মেনে কাজ করছেন৷ তিনি শুভেন্দু অধিকারীদের সঙ্গে দেখা করেছেন। কথা রেকর্ড করা হয়েছে। হিন্দু সনাতনীদের কথা তাঁরা শুনতে চান। সেই কথা বলা হয়েছে৷

আগামী কাল হিন্দু জাগরণী মঞ্চের তরফ থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অফিসে অভিযানের ডাক দেওয়া হয়েছে। এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়৷ সকল হিন্দুদের সেই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী সোমবার দিন পেট্রাপোলে পণ্যবাহি গাড়ি অবরোধ করার কর্মসূচি নেওয়া হয়েছে৷ শুভেন্দু অধিকারী নিজেও সেই কর্মসূচিতে সামিল হবেন। আগামী ৪৮ ঘণ্টা বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখা হবে। সেই কথাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+