লকডাউনের মাঝেই শিক্ষক নিয়োগের দাবি
লকডাউনের মাঝেই শিক্ষক নিয়োগের দাবি
করোনার ভয়াবহ পরিস্থিতিতে যখন ভাইরাস সংক্রমণ ঠেকাতে এক মাসের বেশি সময় ধরে লকডাউন জারি রয়েছে গোটা রাজ্যে। সেই লোক ডাউন এর মাঝেই বুধবার বাড়িতে থেকে অভিনব কায়দায় আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের দাবি জানালেন চাকরিপ্রার্থীরা।

লোকটা অনেক আগে েকেই বিভিন্ন পদে বিভিন্ন বিভাগে চাকরি প্রার্থী নিয়োগের দাবি ছিল চাকরিপ্রার্থীদের। সেই তালিকায় ছিল প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের বিভিন্ন পদে নিয়োগের দাবি। বেশকিছু মামলাও বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টে। চাকরিতে নিয়োগের অনিয়ম সহ একাধিক অভিযোগ ছিল চাকরিপ্রার্থীদের যে কারণে বহু ক্ষেত্রেই নিয়োগ আটকে রয়েছে চাকরিপ্রার্থীদের মূলত সেই নিয়োগের দাবিতে রাস্তায় নেমে ছিল তারা। আজ লকডাউন পেরিয়েছে ৩৪ দিন। চারিদিকে কাজ হারানো মানুষের হাহাকার।
শ্রমজীবী দিনমজুর মানুষ আজ ঘরবন্দি। পাশাপাশি বেকারত্বের জ্বালা ও রয়েছে লকডাউন এর আগে থেকেই। সবমিলিয়ে লকডাউন এর মাঝেই পেটের টান যেন উস্কে দিয়েছে ওদের । তাই ভয়াবহ লকডাউন এর মাঝেই নিয়োগের দাবিতে অভিনব কায়দায় দাবি জানালো হবু শিক্ষকরা।
আন্দোলনকারীদের তরফের জানা গিয়েছে এদিন রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদের মাধ্যমে অতি দ্রুত আপার শিক্ষক নিয়োগ দাবি জানান চাকরিপ্রার্থীরা। রাজ্য সরকারের কাছে এই লকডাউন এর মধ্যেই দাবি জানালেন তাঁরা। চাকরি না পাওয়ায় লকডাউন এর ফলে তাদের পরিবার চরম বেকায়দায় পড়েছে বলেও জানিয়েছেন তারা।












Click it and Unblock the Notifications