পুজোর আগেই তালা ঝুলল সাঁকরাইলের চটকলে, কর্মহীন ৩৫০০

আরও পড়ুন: ঝাঁপ ফেলল টিটাগড় ওয়াগন ফ্যাক্টরি, পুজোর মুখে কর্মহীন ৭০০
গতকাল পর্যন্তও সব কিছু ঠিকঠাক ছিল। এ দিন সকালে কর্মীরা কাজে এসে দেখেন, কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলছে। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। শ্রমিকরা অভিযোগ করেন, পুজোর বোনাস দেওয়ার ভয়ে গোপনে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। কাউকে কিছু জানানো হয়নি। ডাম-বাম সব শ্রমিক সংগঠনই এ বিষয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছে। কারখানায় স্থায়ী-অস্থায়ী মিলিয়ে ৩৫০০ জন শ্রমিক ছিলেন।
গত শনিবারই বন্ধ হয়ে গিয়েছে টিটাগড় ওয়াগন ফ্যাক্টরি। বেকার হয়ে পড়েছেন ৭০০ শ্রমিক। ডানলপ, হিন্দুস্তান মোটরস, শালিমার পেন্টস ইত্যাদি ঐতিহ্যবাহী কারখানা বন্ধ হওয়ার পরও নিস্তার নেই দেখা যাচ্ছে। কোথায়ও কারখানা কর্তৃপক্ষের গাফিলতি, কোথাও শ্রমিক বিক্ষোভ, কোথাও আবার শাসক দলের তোলাবাজির কারণে এমন দুর্দশা।












Click it and Unblock the Notifications