দিদির সম্ভ্রম রক্ষা করতে গিয়ে আক্রান্ত ভাই
দিদির সম্ভ্রম রক্ষা করতে গিয়ে আক্রান্ত হলেন ভাই। দিদিকে হেনস্থার প্রতিবাদ করায় রাস্তায় ফেলে মারধর করা হল তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন।
দক্ষিণ ২৪ পরগনা, ১৫ এপ্রিল : দিদির সম্ভ্রম রক্ষা করতে গিয়ে আক্রান্ত হলেন ভাই। দিদিকে হেনস্থার প্রতিবাদ করায় রাস্তায় ফেলে মারধর করা হল তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ঘটে এই ঘটনা। অভিযুক্ত ছ'জনই ঘটনার পর থেকে পলাতক। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

শুক্রবার নেপালগঞ্জে ভাইকে নিয়ে চড়কের মেলা দেখতে গিয়েছিলেন তরুণী। সেই মেলায় জনা ছয়েক যুবক ওই তরুণীকে বারবার উত্ত্যক্ত করতে থাকে। সেই ঘটনারই প্রতিবাদ করেছিলেন ওই তরুণীর ভাই। তখন ছয় যুবক মিলে চড়াও হয় ভাইয়ের উপর। তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয়। দিদির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় আক্রান্ত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিবরণ নিয়ে তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। খুব শীঘ্রই অভিযুক্তদের জালে পোরা যাবে বলে মনে করছে পুলিশ। তরুণীর শ্লীলতাহানি ও তরুণীর ভাইকে হত্যার চেষ্টার অভিযোগ অভিযুক্ত করা হয়েছে ছয় যুবককে।












Click it and Unblock the Notifications