প্রজাতন্ত্র দিবসে বাতিল বাংলার ট্যাবলো, কেন্দ্র ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নতুন করে বিতর্ক
প্রজাতন্ত্র দিবসে বাতিল করে দেওয়া হল বাংলা ট্যাবলো। প্রতিরক্ষামন্ত্রকের তরফ থেকে এই ট্যাবলো বাতিল করা হয়েছে।
প্রজাতন্ত্র দিবসে বাতিল করে দেওয়া হল বাংলার ট্যাবলো। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই ট্যাবলো বাতিল করা হয়েছে। যাকে ঘিরে কেন্দ্র ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিতর্ক আবার নতুন করে মাথা চাড়া দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রকের তরফে ট্যাবলো বাতিলের জন্য ব্যাখ্যা দেওয়া হলেও, অনেকেই মনে করছেন বিজেপির সঙ্গে খারাপ সম্পর্কের জন্যই প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো বাতিল করা হয়েছে।

প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো
এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেডের জন্য ২২ টি ট্যাবলোকে বাছাই করা হয়েছে ৫৬ টির মধ্যে থেকে। যেগুলির মধ্যে ১৬ টি রয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে। ছটি রয়েছে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক থেকে। ৩২ টি ট্যাবলোর প্রস্তাব এসেছিল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে। অন্যদিকে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক থেকে পাঠানো হয়েছিল ২৪ টি প্রস্তাব।

বাংলার ট্যাবলো বাতিল
প্রকাশিত খবর অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, বাংলার প্রস্তাব বাতিল করা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির পর্যবেক্ষণ এবং বৈঠক করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রকের কমিটি ট্যাবলোর থিম, কনসেপ্ট, ডিজাইন, ভিসুয়াল ইমপ্যাক্ট পরীক্ষা করে দেখার পরেই অনুমতি দিয়ে থাকে।

বিবৃতিতে ব্যাখ্যা
প্রতিরক্ষামন্ত্রকের তরফে বিবৃতি জারি করে ট্যাবলো বাতিলের ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে সময়ের সীমাবদ্ধতার কথা বলা হয়েছে।

২০১৯-এ নির্বাচিত হয়েছিল বাংলার ট্যাবলো
বিবৃতিতে বলা হয়েছে ২০১৯-এর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নির্বাচিত হয়েছিল পশ্চিমবঙ্গের ট্যাবলো।












Click it and Unblock the Notifications