নদিয়া বিজেপিতে বড় ভাঙন, ২ হাজার সঙ্গীসাথী নিয়ে তৃণমূলে যোগ প্রভাবশালী নেতার
নদিয়া বিজেপিতে বড় ভাঙন, ২ হাজার সঙ্গীসাথী নিয়ে তৃণমূলে যোগ প্রভাবশালী নেতার
নদিয়ায় বিজেপিতে বড় ভাঙন। জেলার কিষাণ মোর্চার নেতা সজল দে পদ্মফুল ছেড়ে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিয়েছেন। দাবি, তাঁর সঙ্গে তৃণমূলের যোগ দিয়েছেন প্রায় ২ হাজার কর্মী সমর্থক। জেলা তৃণমূল সভাপতি শংকর সিং সজল দের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর সিদ্ধান্ত
সজল দের সমর্থকদের দাবি নদিয়ায় বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব দীর্ঘদিনের। যা শাসক দলকেও হার মানায়। অভিযোগ সজল দেকে কাজ করতে দেওয়া হচ্ছিল না। খানিকটা হতাশ হয়ে পড়েছিলেন সজল দে। এরপর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। এরপর এই দলবদল।

লোকসভা নির্বাচনে সজল দের গুরুত্বপূর্ণ ভূমিকা
স্থানীয় সূত্রে দাবি, ২০১৯-এর লোকসভা নির্বাচনে সজল দের জন্যই কল্যাণীতে পিছিয়ে পড়েছিল তৃণমূল। আরও দাবি ৪ টি ওয়ার্ডে তৃণমূল ভাল ফল করলেও সজল দের কারণের বাকি ওয়ার্ডগুলিতে পিছিয়ে পড়ে তৃণমূল।

গাইঘাটাতেও বিজেপি ছেড়ে তৃণমূলে
দিন কয়েক আগে গাইঘাটার ডুমা পঞ্চায়েতের ছেকাটি গ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন শতাধিক বিজেপি নেতা-কর্মী-সমর্থক।

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরেও। সঙ্গে সিপিএম থেকেও কর্মী সমর্থকরা তৃণমূলে যোগ দেন বলে দাবি। মথুরাপুরের নন্দকুমারপুর এলাকায় বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় তিনশ জন বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা । যাঁরা যোগ দেন তাঁদের দাবি, যে দীর্ঘ দিন ধরে তারা দলের কর্মী হিসেবে কাজ করলেও কোনও রকম সম্মান পাননি ।












Click it and Unblock the Notifications