মানহানি, কলঙ্কিত করেছে নির্বাচন কমিশন, কলকাতা হাইকোর্টে মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
তিনি এক সময় ছিলেন বিচারপতির চেয়ারে। রাজনীতিতে আসার কয়েক মাসের মধ্যে তাঁকে শাস্তি দিল নির্বাচন কমিশন। এবার সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বুধবার বিকেলে কলকাতা হাইকোর্টে এই মামলা করলেন তমলুকের বিজেপি প্রার্থী। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই কলকাতা হাইকোর্টে এসেছিলেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানালেন তিনি।

নির্বাচন কমিশন তাঁর মানহানি করেছে। তাঁকে কলঙ্কিত করেছেন। গতকাল মঙ্গলবারই এই কথা বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই বিষয়েও তিনি আলাদা করব পদক্ষেপ করবেন। এই কথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন বক্তব্য রাখা হয়েছে। পূর্ব মেদিনীপুরের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত? সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেই কথা প্রসঙ্গে তাঁর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল।
প্রথমে নির্বাচন কমিশন তাঁকে শোকজ করে। পরে আগামী কাল তাঁর শাস্তির বিধান দেয় কমিশন। মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে বুধবার বিকাল পাঁচটা, ২৪ ঘণ্টা তিনি প্রচার করতে পারবেন না। এই কথা জানিয়ে দেওয়া হয়।
'পশ্চিমবঙ্গ রাজ্যে যেখানে মহিলাদের সম্মান করার স্বতন্ত্র ঐতিহ্য রয়েছে, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত শব্দ বাংলার মর্যাদা ক্ষুণ্ণ করেছে, ভাবমূর্তিরও ক্ষতি করেছে।' লোকসভা ভোটে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কমিশন এই কথা লেখে।
কমিশনের এই ধরনের মন্তব্যের বিরুদ্ধেই বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।












Click it and Unblock the Notifications