২ কোটি টাকা মূল্যের হরিণের চামড়া সহ দুজন আটক দক্ষিণ ২৪ পরগনায়
২ কোটি টাকা মূল্যের হরিণের চামড়া সহ দুজন আটক দক্ষিণ ২৪ পরগনায়
দক্ষিণ ২৪ পরগনা থেকে প্রায় দু কোটি টাকা মূল্যের হরিণের চামড়া সহ দুজনকে আটক করেছে মন্দির বাজার থানার পুলিশ।

গোপন সূত্রের খবর পেয়ে বৃহস্পতিবার বন দপ্তরের অধিকারীকরা ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দক্ষিণ ২৪ পরগণা জেলার মন্দির বাজার থানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে হরিণের চামড়া সহ দুজন চোরাশিকারিকে গ্রেফতার করা করেছে।
পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তের নাম স্নেহাশিষ হালদার ও বরুন কর্মকার দুজনের বাড়িই দক্ষিণ ২৪ পরগণা জেলার মন্দির বাজারে গাববেড়িয়া এলাকায়। তাঁদেরকে লক্ষ্মীকান্তপুরের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে যে দুটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে তার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, এদিন গোপন সূত্রে খবর আসে যে লক্ষ্মীকান্তপুরের একটি হোটেলে চোরা কারবারি চলছে। খবর পেয়ে মন্দির বাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় দে হরিণের চামড়া কেনার জন্য ক্রেতা সেজে হোটেলে যায়। তারা বুঝতে না পেরে পুলিশের পাতা ফাঁদে পা দেয়। সেই সময় দুই অভিযুক্ত স্নেহাশিষ ও বরুণকে ধরে ফেলে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি হরিণের চামড়া যার বর্তমান বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা বলে জানায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications