কালনা কাণ্ডে সমকামী সম্পর্কের কথা স্বীকার, পথের কাঁটা সরাতেই চিরঞ্জিতকে খুনের ছক কষে দীপা-নাসিমা
কালনা কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগটি তুলেছিলেন আক্রান্ত স্বামী চিরঞ্জিৎ পাল। অবশেষে দুই বান্ধবীই স্বীকার করে নিল সমকামী সম্পর্কের কথা
বর্ধমান, ১৫ ডিসেম্বর : কালনা কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগটি তুলেছিলেন আক্রান্ত স্বামী চিরঞ্জিৎ পাল। অবশেষে দুই বান্ধবীই স্বীকার করে নিল সমকামী সম্পর্কের কথা। দীপা ও নাসিমা দু'জনেই পুলিশি জেরায় স্বীকার করে, তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আর সেই সম্পর্ক টিকিয়ে রাখতেই পথের কাঁটা চিরঞ্জিৎকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া পরিকল্পনা কষে তারা।
সম্পর্কের এই জটিলতায় টানাপোড়েন লেগেই ছিল। এক বছর আগে দীপার রেজিস্ট্রি করে বিয়ে হয় চিরঞ্জিতের সঙ্গে। কিন্তু বিয়ের ১৫ দিনের মধ্যেই ডিভোর্সের আবেদন করে তারা। তারপর আবারও দীপা বিয়েতে রাজি হয়। এবার সামাজিক বিয়ে। বিয়ের আগের রাতেই ঘটে যায় নির্মম সেই ঘটনা। চিরঞ্জিতকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে কানামাছি খোলার ছলে তাঁকে খুন করার চেষ্টা করা হয়। কপাল জোরে প্রাণে বেঁচে যান চিরঞ্জিৎ।

এরই মধ্যে প্রথমে স্বীকার করতে না চাইলেও পরে দীপা ও নাসিমা মেনে নেয় তাদের মধ্যে ছিল সমকামী সম্পর্ক। সেই সম্পর্কের জোরেই দীপাকে প্রথমে ডিভোর্সে বাধ্য করে নাসিমা। পরে ফের দীপা-চিরঞ্জিতের বিয়ে ঠিক হতে, চিরঞ্জিৎকে সরিয়ে দেওয়া পরিকল্পনা করে দুই বান্ধবীতে মিলে। অভিযোগ, নাসিমা দীপাকে বুঝিয়ে ছিল, বিয়ে হয়ে গেলে আর তাঁদের মধ্যে সম্পর্ক রাখতে দেবে না চিরঞ্জিৎ।
বলা যায় ত্রিকোণ প্রেমের বলি হতে চলেছিলেন চিরঞ্জিৎ। এই ত্রিকোণ প্রেমের সমীকরণটা শুধু একটি আলাদা। দীপাকে কেন্দ্র করে লড়াই চিরঞ্জিৎ ও নাসিমার। তদন্তকারী পুলিশ অফিসাররা জানতে পেরেছেন, বহু বছর ধরে বন্ধুত্ব দীপা ও নাসিমা। নাসিমা দীপার 'বিশেষ বন্ধু'। এরই মধ্যে চিরঞ্জিতের সঙ্গে সম্পর্ক তৈরি। বিয়ে, ডিভোর্স, আবার বিয়ে, তারপর খুনের চেষ্টা। সিনেমাকেও হার মানায় এই কাহিনি।
এই কাহিনি প্রকাশ্যে আসার পর তিন পরিবারই বিস্মিত। পরিবারের সদস্যের কাছে একটু অন্যরকম লাগত দীপা ও নাসিমার সম্পর্কটা । কিন্তু সত্যিই যে তাঁদের মধ্যে সম্পর্কটা এতটা গভীর তারা জানতে পারেননি। পাশাপাশি প্রশ্ন উঠেছে নাসিমার সঙ্গে সম্পর্কটাই যদি বেশি গভীর ছিল, তাহল চিরঞ্জিৎকে বিয়ে করতে গেলেন কেন দীপা? হাসপাতালের বেডে শুয়ে এখন সেসবই ভেবে চলেছেন চিরঞ্জিৎ। এখনও কাটিয়ে উঠতে পারেননি ঘটনার ঘোর।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications