বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বাংলার উপকূল এলাকায় কতটা প্রলয় হবে?
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল। এখন সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে রাজ্যের একাধিক জেলায় বিপর্যয় দেখা দেবে। তেমনই বার্তা দিয়েছে হাওয়া অফিস। আজ রবিবার থেকেই আবহাওয়া বদলে যাবে। আগামী দু'দিন একাধিক জেলায় ঝড়বৃষ্টি লক্ষ্য করা যাবে।
বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে সতর্ক করা হয়েছে। বিশেষ করে উপকূল এলাকাগুলিতে নজরদারি চলছে। সমুদ্র উত্তাল থাকবে। আজ ও আগামী কাল দু'দিন পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক থাকবে। এ কথাও জানানো হচ্ছে। প্রশাসনের তরফ থেকেও চলছে নজরদারি।

বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমে নিম্নচাপ তৈরি হয়েছে। ক্রমে সেটি শক্তি বাড়িয়েছে। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ দুই রাজ্যেই এর প্রভাব পড়বে। এই কথা জানাচ্ছে হাওয়া অফিস। বাংলার উপকূল অঞ্চলেও তার প্রভাব পড়বে। দক্ষিণবঙ্গের ছয়টি জেলাকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। ছয়টি জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে বলে খবর।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। দক্ষিণবঙ্গের এই ছয়টি জেলায় ঝড়বৃষ্টির প্রভাব পড়বে। উপকূল এলাকাতে এই প্রভাব থাকবে যথেষ্ট বেশি। এই কথা জানানো হচ্ছে। আজ ও আগামী কাল দু'দিন সমুদ্র উত্তাল থাকবে। উপকূল এলাকায় ঝোড়ো হাওয়া চলবে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে নিষেধ করা হয়েছে।
গত দুই মাসে খারাপ আবহাওয়ায় মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। সেই সময় অনেকেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন। সে কারণে, যথেষ্ট নজরদারি রাখা হচ্ছে উপকূল এলাকায়। গতকালই উপকূলে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে মাঝ সমুদ্রে থাকা ট্রলারগুলিকে। সমুদ্রে পর্যটকদের নামার ক্ষেত্রেও নজরদারি থাকছে। দিঘা, মন্দারমণি, শঙ্করপুর এলাকায় সমুদ্রসৈকত গুলিতে পুলিশের নজরদারি দেখা গিয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তবে কলকাতায় তেমন কোনও প্রভাব পড়বে না। বৃষ্টির সম্ভাবনাও এবার তেমন একটা নেই। এই কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications