শোভন-বৈশাখী কিন্তু অমিতাভ-রেখা নন! তৃণমূল ছেড়েই হুঙ্কার ছাড়লেন বিধায়ক দেবশ্রী
একদিকে শোভন-বৈশাখী সম্পর্ক ছিন্ন করেছেন বিজেপির সঙ্গে, আর অন্যদিকে তৃণমূল ছেড়েছেন বিধায়ক দেবশ্রী রায়। দল ছেড়েই তিনি একহাত নিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে।
একদিকে শোভন-বৈশাখী সম্পর্ক ছিন্ন করেছেন বিজেপির সঙ্গে, আর অন্যদিকে তৃণমূল ছেড়েছেন বিধায়ক দেবশ্রী রায়। দল ছেড়েই তিনি একহাত নিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। দেবশ্রী রায় এখনও পরবর্তী লক্ষ্য স্থির না করলেও শোভন-বৈশাখী সম্বন্ধে তাঁর মত ব্যক্ত করেছেন।

ওঁরা তো আর অমিতাভ-রেখা নন
দেবশ্রী রায় বলেন, কেন শোভন-বৈশাখীকে নিয়ে এত কথা। ওঁরা কে, ওঁরা তো আর অমিতাভ-রেখা নন। তাহলে কেন ওঁদের নিয়ে আলোচনা করব। সংবাদমাধ্যমের উদ্দশ্যে তিনি বলেন, কেন আপনারা ওঁদের এত হাইপ দেন। আসলে দেবশ্রী রায়ের বিজেপি-যোগের সম্ভাবনার কথা এলেই শোভন-বৈশাখীর প্রসঙ্গে এসে যায়।

আগের গুরুত্ব ফিরিয়ে দেয়নি তৃণমূল
পূর্বেও শোভন-বৈশাখীর কারণে বিজেপিতে যোগ দিতে পারেননি দেবশ্রী রায়। তাঁকে বিজেপির সদর অফিস থেকে ফিরে আসতে হয়েছিল। শোভনের তীব্র আপত্তিতে দেবশ্রীর বিজেপিতে যোগ দেওয়া হয়ে ওঠেনি। তারপর তিনি ফের তৃণমূলের হাওয়ায় গা ভাসানোর চেষ্টা করেন। কিন্তু তৃণমূল তাঁকে আর আগের গুরুত্ব ফিরিয়ে দেয়নি।

কেউ যদি সসম্মানে ডাকে দরজা খোলা
এবার শোভন-বৈশাখী বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেই দেবশ্রী তৃণমূল ছাড়লেন। এবং সেইসঙ্গে উসকে দিলেন বিজেপি-যোগের সম্ভাবনা। তিনি বলেন, যে কোনও দরজাই খোলা রয়েছে। কেউ যদি সসম্মানে ডাকে দরজা খোলা রয়েছে। এই কথার অর্থ তাঁর গেরুয়া শিবিরে যোগদান কেবল সময়ের অপেক্ষা।

ভোটরাজনীতিই তাঁর একমাত্র ধ্যানজ্ঞান নয়
কিন্তু প্রশ্ন, গেরুয়া শিবিরে তিনি যোগদান করলেই রায়দিঘিতে কি টিকিট পাবেন? কারণ ইতিমধ্যে রায়দিঘির প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। দেবশ্রী এ প্রসঙ্গে বলেন, রায়দিঘিতে তিনি দাঁড়াতে চান না। ভোটরাজনীতিই তাঁর একমাত্র ধ্যানজ্ঞান নয়। সেটা বুঝিয়ে দিয়েছেন দেবশ্রী। তিনি সাফ জানিয়েছেন তাঁর কাছে সম্মানটাই আগে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications