শোভন কি তবে দেবশ্রীর পথ পরিষ্কার করে দিলেন বিজেপিতে, ভোটের মুখে জল্পনা তুঙ্গে
শোভন কি তবে দেবশ্রীর পথ পরিষ্কার করে দিলেন বিজেপিতে, ভোটের মুখে জল্পনা তুঙ্গে
শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপি থেকে সরে গিয়ে জায়গা ফাঁকা করে দিতেই তৃণমূল ছাড়লেন দেবশ্রী। তবে কি শোভন-বৈশাখীর জায়গায় এবার বিজেপিতে যোগ দেবেন বিদায়ী বিধায়ক? রাজনৈতিক মহল মনে করছে, শোভন-বৈশাখী বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, ফলে বিজেপিতে যেতে আর আপত্তি থাকবে না!

দেবশ্রীকে না নিয়ে শোভনকে বেছে নেয় বিজেপি
শোভন-বৈশাখীর বিজেপিতে যোগদানের দিনই দিল্লিতে বিজেপির কার্যালয়ে উপস্থিত ছিলেন দেবশ্রী রায়। কিন্তু শোভনের আপত্তিতে তাঁর বিজেপিতে যোগ দেওয়া হয়নি। শোভন শর্ত দিয়েছিলেন, দেবশ্রী রায়কে দলে নিয়ে তিনি যোগ দেবেন না বিজেপিতে। যে কোনও একজনকে বেছে নিতে হবে। এরপর দেবশ্রীকে না নিয়ে শোভনকে বেছে নেয় বিজেপি।

বহু অনুনয়-বিনয় করে ভোট-ময়দানে নামানো হয় শোভনকে
বৈশাখীকে নিয়ে শোভন বিজেপিতে যোগ দিলেও সক্রিয় হননি দলে। একপ্রকার অজ্ঞাতবাসেই তাঁর কেটে গিয়েছে প্রায় দেড় বছর। ২০২১-এর বিধানসভা ভোটের আগে বহু অনুনয়-বিনয় করে তাঁকে ময়দানে নামানো হয়। রাজ্য রাজনীতিতে অবশেষে সক্রিয় হন শোভন চট্টোপাধ্যায়। গেরুয়া উর্দি গলায় জড়িয়ে তিনি সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও।

তৃণমূল ছেড়ে বিজেপিকে ইঙ্গিতপূর্ণ বার্তা দেবশ্রীর
কিন্তু প্রচারে বেরিয়েও ঠিক ভোটের মুখে তিনি বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন। তাঁর বান্ধবী বৈশাখীও শোভনের সঙ্গেই বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দেন। আর তাঁরা বিজেপি সংসর্গ ছিন্ন করতেই তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় দল ছেড়ে বিজেপিকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন।

শোভনের ছেড়ে যাওয়া পথ ধরে কি বিজেপিতে দেবশ্রী
এখন প্রশ্ন শোভন বিজেপি থেকে সরে যেতেই কি সেই পথ ধরে দেবশ্রী রায় ঢুকবেন? শোভন বিজেপি ত্যাগের কথা জানানোর পর যেভাবে তড়িঘড়ি দেবশ্রী রায় তৃণমূল ছাড়লেন, তাতে সেই আভাসই পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন রাজনৈতিক মহলের একাংশ। একটা সময় দেবশ্রী-শোভনের বন্ধুত্ব ছিল, তা এখন তিক্ত।

সুযোগ খুঁজছিলেন দেবশ্রী, রাস্তা পরিষ্কার করে দিলেন শোভন
শোভন চট্টোপাধ্যায়ের হাত ধরেই দেবশ্রীর তৃণমূলে আসা, রায়দিঘি থেকে প্রার্থী হয়ে বিধায়ক নির্বাচিত হওয়া। ২০১১ সালের পর ২০১৬ সালেও দেবশ্রী তৃণমূলের টিকিটে রায়দিঘি থেকে জিতে আসনে। কিন্তু এবারে তাঁকে আর প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। তারপরই সুযোগ খুঁজছিলেন দেবশ্রী, সেই রাস্তা অনেকটা পরিষ্কার করে দিলেন শোভন-বৈশাখীই।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications