স্বাধীন মত প্রকাশের পক্ষে সওয়াল করে জেলেও গেলেন দেবজিৎ, এক অনবদ্য লড়াই-এর কাহিনি
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পুলিশের যান নিয়ন্ত্রণের বিরুদ্ধে প্রতিবাদ করে ফেসবুক-এ সরব হয়েছিলেন দেবজিৎ। অনেকটা আগুনে ঘি ঢালার মতোই তাঁর এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল ফেসবুকে।
স্বাধীন মত প্রকাশের আন্দোলেন এক নতুন মাত্রা যোগ করেছেন বালুরঘাটের দেবজিৎ রায়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছিল যে অন্তঃসত্ত্বা স্ত্রী-কে সঙ্গে করে আত্মহুতিরও হুমকি দিয়েছিলেন তিনি। স্বাধীন মত প্রকাশের অধিকার কাড়ার বিরোধিতা করে যে আন্দোলনে নেমেছিলেন দেবজিৎ তা আজও চালিয়ে যাচ্ছেন তিনি। পুলিশের দমন-পীড়নেও তিনি থমকে যাননি।

ঘটনার সূত্রপাত্র দুর্গাপুজোর সময়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পুলিশের যান নিয়ন্ত্রণের বিরুদ্ধে প্রতিবাদ করে ফেসবুক-এ সরব হয়েছিলেন দেবজিৎ। অনেকটা আগুনে ঘি ঢালার মতোই তাঁর এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল ফেসবুকে। কিন্তু, ক্ষমতার নেশা কতটা ভয়ঙ্কর হতে পারে তা এরপর হাড়ে হাড়ে টেন পান দেবজিৎ। রাতারাতি তাঁকে বালুরঘাট পুলিশ প্রশাসন তাদের দফতরে ডেকে ফেসবুক পোস্ট ডিলিট করতে নির্দেশ দেয় বলে অভিযোগ।
দেবজিৎ-এর বিরুদ্ধে বালুরঘাট থানায় একাধিক ধারায় অভিযোগও দায়ের করে পুলিশ। ভয় পেয়ে সরে আসেননি তিনি। কলকাতা হাইকোর্টে পাল্টা মামলাও দায়ের করেন তিনি। এরপরই বালুরঘাট পুলিশ দেবজিৎ-কে গ্রেফতার করে। এই নিয়ে কম বিতর্কে পড়েনি পুলিশ প্রশাসন।
স্বাধীন মত প্রকাশের আন্দোলনে উত্তাল হয়ে ওঠেছিল বালুরঘাট। আপাতত জামিনে বাইরে দেবজিৎ। কলকাতা হাইকোর্টে ওঠা মামলায় দেবজিৎ-এর গ্রেফতারিকে অনৈতিক বলা হয়েছে। এই মামলায় খুব শিগগিরি চূড়ান্ত রায় শোনাতে পারে আদালত। সন্দেহ নেই স্বাধীন মত প্রকাশের অধিকার আন্দোলনে দেবজিৎ প্রান্তিক বাংলায় এক নয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন।












Click it and Unblock the Notifications