অনুব্রত গড়ে শক্তি বাড়াল বিজেপি! মোদীর দলে যোগ দিলেন প্রভাবশালী তৃণমূল নেতার মেয়ে
অনুব্রত মণ্ডলের গড়ে শক্তি বাড়াল বিজেপি। এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতার কন্যা যোগ দিলেন বিজেপিতে। গুসকড়ার তৃণমূল নেতা চঞ্চল গড়াইয়ের মেয়ে দেবযানী গড়াই বিজেপিতে যোগ দিয়েছেন।
অনুব্রত মণ্ডলের গড়ে শক্তি বাড়াল বিজেপি। এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতার মেয়ে যোগ দিলেন বিজেপিতে। গুসকড়ার তৃণমূল নেতা চঞ্চল গড়াইয়ের মেয়ে দেবযানী গড়াই বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুকুল চতুর্বেদীর হাত ধরে বিজেপিতে যোগ দেন। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, গোষ্ঠী রাজনীতির কারণে এই মুহুর্তে যথেষ্টই কোণঠাসা চঞ্চল গড়াই।

২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। তার আগে ২০১০ সালে যে সব পুরসভা একক ক্ষমতায় তৃণমূল দখল করেছিল তার মধ্যে রয়েছে তৎকালীন বর্ধমানের গুসকড়া। এখন যা পূর্ব বর্ধমানের অন্তর্গত। সেই সময় পুরসভার চেয়ারম্যান হয়েছিলেন এই চঞ্চল গড়াই। কিন্তু তারপর অজয় নদ দিয়ে অনেক জল গড়িয়েছে। এলাকাটি পূর্ব বর্ধমানের হলেও, অনুব্রত মণ্ডল এলাকার দেখাশোনার দায়িত্বে রয়েছেন। সেই অনুব্রত মণ্ডলের সঙ্গেই বিরোধ এই চঞ্চল গড়াইয়ের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার সিন্ডিকেটের দৌরাত্মে চঞ্চল গড়াই সামনের সারি থেকে সরে গেলেও, তৃণমূল ছেড়ে অন্য কোনও দলে যোগ দেননি।
গত জানুয়ারিতে আউসগ্রামে স্কুলের নির্মাণ কাজ ঘিরে গণ্ডগোলে অভিযুক্ত করা হয়েছিল চঞ্চল গড়াইকে। অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন, চঞ্চল গড়াই তৃণমূলের কেউ নয়। গ্রেফতার করিয়ে শাস্তি দিয়েছি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ চঞ্চল গড়াই।
এহেন তৃণমূলের প্রাক্তন কাণ্ডারির মেয়ে যোগ দিয়েছেন তৃণমূলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরার একটি বেসরকারি লজে বিজেপির বৈঠক ছিল। সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে মুকুল চতুর্বেদী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির পূর্ব বর্ধমানের জেলা সভাপতি সন্দীপ নন্দী। বৈঠকের আগেই বিজেপিতে যোগ দেন চঞ্চল গড়াইয়ের কন্যা দেবযানী গড়াই।












Click it and Unblock the Notifications