বাবুল সুপ্রিয়-র পর এবার দেবশ্রী চৌধুরী! গোসাবায় কেন্দ্রীয় মন্ত্রীকে কালো পতাকা
বাবুল সুপ্রিয়-র পর এবার কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে গিরে বিক্ষোভ। তৃণমূল সমর্থকরা তাঁকে কালো পতাকা দেখায় বলেও জানা গিয়েছে।
বাবুল সুপ্রিয়-র পর এবার কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে গিরে বিক্ষোভ। বিজেপির অভিযোগ, তৃণমূল সমর্থকরা তাঁকে কালো পতাকা দেখায়।এদিন সকালে দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন শুরু করেন দেবশ্রী চৌধুরী। বেশ কিছু জায়গায় গ্রামবাসীদের সঙ্গে তিনি কথাও বলেন।

বুধবার এই দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছিলেন বাবুল সুপ্রিয়। কালো পতাকা দেখানো হয়। এরপর বাবুল সুপ্রিয় নিজেই বাইক চালিয়ে ফ্রেজারগঞ্জে যান। সেদিন সেই সময় জয় শ্রীরাম ধ্বনিও ওঠে। বাবুল জানিয়েছিলেন, এই বিক্ষোভ যে হতে পারে তার অনুমান তিনি করেছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই তাঁর এই সফর বলে জানিয়েছিলেন বাবুল। তাঁর অভিযোগ ছিল, তাঁকে ঘিরে যাঁরা বিক্ষোভ দেখিয়েছে তাঁদের সবাই তৃণমূলের।
এদিন সকালে ঘূর্ণিঝড় বিধ্বস্ত গোসাবায় গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। সেখানে তাঁকে কালো পতাকা দেখানো হয়। গোব্যাক স্লোগানও দেওয়া হয়। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে বিজেপির মঞ্চ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। মারামারি করতে করতে দুদলের সমর্থকরা বিদ্যাধরী নদীতে পড়ে যান বলেও জানা গিয়েছে। পুলিশের সামনেই বিজেপি সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূলের দাবি, তারা এই গণ্ডগোলে ছিল না।
मै बंगाल की जनता की रक्षा के लिए अपनी अंतिम साँस तक लड़ाई लड़ती रहूँगी ...”
— Debasree Chaudhuri (@DebasreeBJP) November 15, 2019
आज दक्षिण 24 पर्गना के सुंदरवन इलाक़े में बुलबुल तूफ़ान से हुई तबाही का जायज़ा लेने पहूचने पर @AITCofficial & @MamataOfficial के गुंडो द्वारा मार्ग रोका गया , अराजकता का ये दौर ख़त्म होकर रहेगा । pic.twitter.com/TY9mzmCV0O
অন্যদিকে এদিন উত্তর ২৪ পরগনার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করছেন এক কেন্দ্রীয় প্রতিনিধিদল। সন্দেশখালির পাশাপাশি ঘূর্ণিঝড় বিধ্বস্ত হিঙ্গলগঞ্জ এবং হাসনাবাদেও যান তাঁরা। বসিরহাট মহকুমা শাসকের দফতরে গিয়ে প্রশাসনিক বৈঠকও করেন তাঁরা।












Click it and Unblock the Notifications