ফের হিডকোর চেয়ারম্যান পদে বসছেন দেবাশিস সেন
ফের হিডকোর চেয়ারম্যান পদে বসছেন দেবাশিস সেন
মেয়াদ বাড়ানো হল হিডকো চেয়ারম্যান দেবাশিস সেনের। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ফের দু’বছরের জন্য হিডকোর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের পদে চুক্তির ভিত্তিতে দেবাশিস সেনকে নিয়োগ করা হয়েছে। প্রসঙ্গত, অত্যন্ত দক্ষতার সঙ্গে হিডকোর চেয়ারম্যানের আসনটি দখল করে রয়েছেন তিনি।

১৯৮৫ সালের আইএএস অফিসারের ব্যাচের দেবাশিস সেন হিডকোর পাশাপাশি নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটির অতিরিক্ত যুগ্ম সচিবও। ২০২০ সালের ৩১ জানুয়ারি তিনি অবসর নেওয়ার পর ১ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে।
গত বছরের ২৭ ডিসেম্বর তথ্য, প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স বিভাগের মুখ্য সচিবের পদ থেকে দেবাশিস সেনকে সরিয়ে আইপিএস অফিসার রাজীব কুমারকে নিয়ে আসা হয়। উল্লেখ্য, নিউটাউন ও রাজারহাটের উন্নয়নের পেছনে দেবাশিস সেনের ভূমিকা অনস্বীকার্য। এখনও তিনি নিউটাউনকে সাজিয়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।












Click it and Unblock the Notifications