BJP-র অবস্থা করুণ, গোষ্ঠী কোন্দলে অফিসে যুবনেতা, গ্রাউন্ডে কর্মীরা মারা যাচ্ছেন বললেন দেবাংশু ভট্টাচার্য
BJP-র অবস্থা করুণ, গোষ্ঠী কোন্দলে অফিস যুবনেতা, গ্রাউন্ডে কর্মীরা মারা যাচ্ছেন বললেন দেবাংশু ভট্টাচার্য
সোমবার হেস্টিংসে বিজেপি পার্টি অফিসে যুব মোর্চার সহ সভাপতি রাজু সরকারের মৃত্যু নিয়ে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। যুব নেতার মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেও গোষ্ঠী কোন্দল নিয়ে প্রশ্ন তুললেন দেবাংশু।

কী বললেন দেবাংশু?
মঙ্গলবার ওয়ানইন্ডিয়া বাংলাকে দেবাংশু ভট্টাচার্য বলেন, 'কিছু বলার নেই৷ দুঃখজনক ঘটনা। ২০১৯ এর লেকসভা ভোটের পরপর তখনও আমি তৃণমূলের মুখপাত্র হইনি৷ কিন্তু একটা টিভি চ্যানেলে রাজু সরকার দার বিপক্ষে বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। অচেনা কারও মৃত্যুর খবর শুনলেও আমাদের খারাপ লাগে সেখানে পরিচিত কারও মৃত্যু বেশি কষ্টের।'

তদন্তের দাবি তুললেন দেবাংশু!
তৃণমূল মুখ পাত্র আরও বলেন, 'তবে বিজেপির পার্টি অফিসের মধ্যে এই যে হাতাহাতি, ওঁকে(রাজু সরকারকে) কেউ মানসিকভাবে আঘাত দিয়েছিল কিনা। কোনভাবে অপমান করেছিল কিনা সেটা তো যাচাই হওয়ার দরকার আছে৷ কারণ কী এমন হল যে হাতহাতি বা ঝগড়ার পরই তাঁকে হৃদরোগে আক্রান্ত হতে হল। কী হয়েছিল সেই প্রোগ্রামে, কে তাঁকে কী বলেছিল?'

ভোটে হেরে করুণ অবস্থা বিজেপির!
ওয়ান ইন্ডিয়া বাংলাকে দেবাংশু আরও বলেন, 'আজ বিজেপির এতই করুণ অবস্থা যে তাদের পার্টি অফিসে হাতাহাতি মারামারি করতে হচ্ছে৷ বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে যদি এই লেভেলের হাতাহাতি মারামারি হয় তাহলে আপনারাই ভাবুন এই হাতাহাতিটা গ্রাউন্ডলেভেলে কোন পর্যায়ে গোষ্ঠী কোন্দলের জায়গাতে যাচ্ছে কর্মীদের মধ্যে। কারণ যে কটা বিজেপি নেতা কেন্দ্রীয় পার্টি অফিসে বসে হাতাহাতি করে গ্রাউন্ড লেভেলে তাদের প্রত্যেকের আলাদা আলাদা গোষ্ঠী রয়েছে বিজেপিরই মধ্যে।'

গোষ্ঠী কোন্দলের দায় তৃণমূলের উপর চাপাতে চায় বিজেপি!
এরপর গোষ্ঠী কোন্দলের প্রসঙ্গ টেনে তৃণমূলের যুবনেতা বলেন, 'এই যে বিজেপির আলাদা আলাদা গোষ্ঠীর গ্রাউন্ড লেভেল কর্মীরা রয়েছে তারা নেতাদের দেখাদেখি মারামারি করছে। এবং এদের মধ্যে কেউ যখন মারা যাচ্ছে সে দোষটা চাপানো হচ্ছে তৃণমূলের ঘাড়ে৷ বলা হচ্ছে রাজ্যে গণতন্ত্র নেই!'

দয়া করে নিজেদের মধ্যে মারামারি করবেন না, বিজেপিকে অনুরোধ দেবাংশুর!
এরপর দেবাংশু আরও যোগ করেন, 'বিজেপির অভ্যন্তরে বাজেভাবে গোষ্ঠী কোন্দল, ঝামেলা চলছে৷ আমি বিজেপি নেতৃত্বকে অনুরোধ করব আপনারা এভাবে নিজেদের মধ্যে মারামারি করবেন না৷ কারণ কোনও সহনাগরিকের মৃত্যু আমরা চাই না৷ বিজেপিকে বলব জানি আপনারা রাজনৈতিক ভাবে ধাক্কা খেয়েছেন৷ কিন্তু নিজেদের সামলে নিন৷ এমন কিছু করবেন না নিজেদের মধ্যে যাতে হেস্টিংয়ের পার্টি অফিসে আপনাদেরই কোনও যুবনেতা কিংবা গ্রাউন্ডে কোনও কর্মীর মৃত্যু হয়!'
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications