বনির বিজেপি যোগ নিয়ে মুখ খুললেন শুভেন্দু! বিস্ফোরক টুইট দেবাংশু'র
অভিনেতা বনির গ্রেফতারের পর থেকেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তৃণমূল-বিজেপি ইস্যুতে শুরু হয়েছে তরজা। যদিও এই অবস্থায় মুখ খুললেন বিরোধী দলনেতা।
West Bengal SSc Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে অভিনেতা বনির নাম! আর তা সামনে আসার পর থেকেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতির তদন্তে কয়েক ঘন্টা হয়ে গিয়েছে বনি সেনগুপ্তকে জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা।
যদিও নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি কোনও ভাবেই জড়িত নন বলে জানিয়েছেন অভিনেতা। যদিও গত বিধানসভার আগে বনি বিজেপিতে যোগ দিয়েছিলেন সেই বিষয়টিকে হাতিয়ার করে ইতিমধ্যে সুর চড়াচ্ছে শাসক তৃণমূল।
বনি সেনগুপ্ত যদি বিজেপি না ছাড়তেন, উনিও শুভেন্দু অধিকারীর মত এজেন্সি থেকে ১০ হাত দূরে থাকতে পারতেন!
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) March 9, 2023

যা বললেন শুভেন্দু
তবে বনির ইডির তলব নিয়ে বিজেপির কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানে নিয়োগ দুর্নীতিতে বনিকে জিজ্ঞাসাবাদ নিয়ে জিজ্ঞেস করা হয়। প্রত্যুত্তরে বিরোধী দলনেতার দাবি, গত দুবছর হয়ে গিয়েছে বনি সেনগুপ্তের বিজেপির সঙ্গে কোনও যোগ নেই। ভোটের সময়ে অনেক সেলেব্রিটিই আসেন। আর তা তৃণমূলেও আসে। তবে আর্থিক দুর্নীতি বনি যদি করে থাকে তাহলে সেটি তাঁকেই ফেস করতে হবে বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। তবে এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেও দাবি তাঁর।

কড়া ভাষায় আক্রমণ তৃণমূল নেতা দেবাংশু'র
অন্যদিকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের। এমনকি শুভেন্দু প্রসঙ্গ টেনে বিস্ফোরক টুইট তাঁর। দেবাংশু লিখছেন, ''বনি সেনগুপ্ত যদি বিজেপি না ছাড়তেন, উনিও শুভেন্দু অধিকারীর মত এজেন্সি থেকে ১০ হাত দূরে থাকতে পারতেন।'' বলে রাক্লখা প্রয়োজন, নারদা থেকে বাঁচতেই নাকি বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এমনকি এফআইআরেও নাম রয়েছে বলে বারবার দাবি করেছেন কুণাল ঘোষ। কিন্তু তাঁকে এজেন্সি ছুঁয়েও দেখছে না বলেও বারবার সরব হয়েছে তৃণমূল। এবার সেই বিষয়টিকে তুলে ধরে যে অভিনেতা বনিকে স্পষ্ট আক্রমণ শানালেন দেবাংশু তা স্পষ্ট।

রাজনীতির কোনও যোগ নেই
যদিও বনিকে ইডির তলব নিয়ে রাজনীতির কোনও যোগ নেই বলেও মন্তব্য করেছেন তাঁর বাবা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনুপ সেনগুপ্ত বলেন, আমার ছেলের সঙ্গে সবার সম্পর্ক ভালো। এবং ওকে সবাই ভালো করে চেনে। এমনকি ববি হাকিম থেকে শুরু করে তৃণমূলের সবাই বনিকে ভালোবাসে বলেও জানান অনুপবাবু। এমনকি মুখ্যমন্ত্রী পুজোতে উপহার পাঠান। অন্যভাবে আবার শুভেন্দু অধিকারীর সঙ্গেও সম্পর্ক ভালো। তবে এর সঙ্গে রাজনীতির কোনও প্রশ্নই নেই বলে দাবি অভিনেতার বাবার। তাঁর কোথায়, কুন্তল সিনেমা করবে বলে টাকার জায়গাতে গাড়ি দিয়েছিল। সিনেমা না হয়ে একাধিক ইভেন্ট সে করে দিয়েছে বলেও দাবি বিখ্যাত এই পরিচালকের।












Click it and Unblock the Notifications