বিজেপিতে কাঁপুনি ধরালেন দেবাংশু! বিধায়ক-সাংসদদের নিয়ে ‘বটগাছ’ও ফিরছেন তৃণমূলে
ফেসবুক-বার্তায় ফের জল্পনা তৈরি করেছেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাটার্য। তিনি শুধু বিধায়ক-সংসদকে নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ বার্তা দেননি।
ফেসবুক-বার্তায় ফের জল্পনা তৈরি করেছেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাটার্য। তিনি শুধু বিধায়ক-সংসদকে নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ বার্তা দেননি। এবার তিনি লিখেছেন বিজেপি ছেড়ে এর মহীরুহ তৃণমূলে ভিড়ছেন। তাঁর তাৎপর্পূর্ণ পোস্ট- সঙ্গে আছে এক নতুন বটগাছ। দেবাংশুর পোস্টের পরই জল্পনার পারদ চড়েছে।

দেবাংশুর নতুন আপডেটে জল্পনা
দেবাংশু লিখেছেন বিজেপির আরও দুই বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন। সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি ইঙ্গিত দিয়েছেন আরও দুই বিজেপি বিধায়ক পা বাড়িয়ে রয়েছেন তৃণমূলে। তিনি লেখেন ১ বিধায়ক বলেছিলাম। হয়ে গেছে। নতুন আপডেট পাইপলাইনে আরও ২। আর সবথেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য হল ওই বটগাছ!

কে হতে পারেন মহীরুহ, জল্পনা তুঙ্গে
কে ওই বটগাছ, তা নিয়েই বঙ্গ রাজনীতিতে ফের চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহল চর্চা চালাচ্ছে, কে হতে পারেন মহীরুহ, যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে চলেছেন। সম্প্রতি মুকুল রায় সাফ জানিয়ে দিয়েছেন, তিনি বিজেপিতেই আছেন, বিজেপিতেই থাকবেন। এতদিন পর মুখ খুলে শোভনও ইঙ্গিত দিয়েছেন বিজেপিতে সক্রিয় হওয়ার। তাহলে কে তিনি!
|
দেবাংশুর দ্বিতীয় পোস্ট নিয়ে বিস্তর জল্পনা
ফেসবুকে দ্বিতীয় বিস্ফোরণ ঘটিয়ে দেবাংশু জানান- ১ বিধায়ক বলেছিলাম। হয়ে গেছে। নতুন আপডেট পাইপলাইনে আরও ২। আর ওই ৪ এখনও ৪-ই আছে। এক্ষেত্রে Delayed ≠ Denied ! আর সঙ্গে একটা নতুন বটগাছও। এই পোস্ট নিয়েই এখন চর্চা চলছে বিস্তর। তারা কারা, তা নিয়েই জল্পনা রাজ্য রাজনীতিতে।

১ বিধায়কের ঘরওয়াপসি, লাইনে আরও ২
দেবাংশুর দাবি, ১ বিধায়কের ঘরওয়াপসি ইতিমধ্যেই হয়ে গিয়েছে তৃণমূলে। মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ফের তৃণমূলে ফিরে এসেছেন। নতুন পোস্টে তিনি বিজেপিকে আরও ভাঙনের বার্তা দিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাঙনের বার্তা দিয়ে দেবাংশু জানিয়ে দিলেন আরও দুই বিধায়ক লাইনে রয়েছেন।

২১ জন তৃণমূলের পথে, জানিয়েছিলেন দেবাংশু
এর আগে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ফেসবুকে বোমা ফাটিয়েছিলেন- বিজেপির এক বিধায়ক, চার সাংসদ এবং ১৬ জন কাউন্সিলর তৃণমূলে যোগ দিতে চলেছেন। যদিও তিনি সরাসরি লেখেননি ২১ জন তৃণমূলে যোগ দিতে চলেছেন। তিনি লেখেন- বিজেপির ১ বিধায়ক, ৪ সাংসদ, ১৬ কাউন্সিলর...।

চার সাংসদ ডিলেড নট ইক্যুয়াল টু ডিনায়েড
দেবাংশুর কথায়, চার সাংসদও লাইনে আছেন। তিনি লিখেছেন- ওই যে চার, এখনও চারই আছে। এক্ষেত্রে ডিলেড নট ইক্যুয়াল টু ডিনায়েড। অর্থাৎ তাঁরা লাইনে আছেন। তাঁরা দেরি করছেন, কিন্তু কেউই প্রত্যাখ্যান করেনি তৃণমূলের প্রস্তাব। শীঘ্রই তাঁরা তৃণমূলে যোগ দেবেন।












Click it and Unblock the Notifications