বিজেপির আরও দুই বিধায়ক যোগ দিতে চলেছেন তৃণমূলে! জল্পনা দেবাংশুর পোস্টে

বিজেপির আরও দুই বিধায়ক যোগ দিতে চলেছেন তৃণমূলে! দেবাংশুর পোস্টে জল্পনা

বিজেপির আরও দুই বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন। এমনই ইঙ্গিত করলেন তৃণমূলের নবনির্বাচিত মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে ইঙ্গিত দিয়েছেন আরও দুই বিজেপি বিধায়ক যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। সেইসঙ্গে আরও কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূলের ওই মুখপাত্র।

আরও দুই বিজেপি বিধায়ক তৃণমূলের পথে

আরও দুই বিজেপি বিধায়ক তৃণমূলের পথে

দেবাংশুর এই পোস্ট অনুযায়ী আরও দুই বিজেপি বিধায়ক যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। তাঁরা কে স্পষ্ট করেনি এই পোস্ট। তবে আগে যে পোস্ট দেবাংশু করেছিলেন, সেইমতো চারজন সংসদের এখনও যোগদান হয়নি। সেই প্রসঙ্গেও তাৎপর্যপূর্ণ ইঙ্গিত করেছেন।

চার, এখনও চারই আছে, বললেন দেবাংশু

চার, এখনও চারই আছে, বললেন দেবাংশু

দেবাংশুর কথায়, চার সাংসদও লাইনে আছেন। তিনি লিখেছেন- ওই যে চার, এখনও চারই আছে। এক্ষেত্রে ডিলেড নট ইক্যুয়াল টু ডিনায়েড। অর্থাৎ তাঁরা লাইনে আছেন। তাঁরা দেরি করছেন, কিন্তু কেউই প্রত্যাখ্যান করেনি তৃণমূলের প্রস্তাব। শীঘ্রই তাঁরা তৃণমূলে যোগ দেবেন।

সঙ্গে একটা নতুন বটগাছও আছে, কে তিনি

সঙ্গে একটা নতুন বটগাছও আছে, কে তিনি

আর দেবাংশুর পোস্ট চাঞ্চল্যকর এক আপডেট হল- সঙ্গে একটা নতুন বটগাছও আছে। তা নিয়েই বেশি চর্চা চলছে। সেই নতুন বটগাছ কে। দেবাংশু এই বার্তা লিখে ব্যবহার করেছেন #খেলা_হবে। দলবদল সংক্রান্ত দেবাংশুর দ্বিতীয় বোমা নিয়ে এখন জোরদার চর্চা চলছে রাজ্য রাজনীতিতে।

প্রথম বোমায় দেবাংশু যা জানিয়েছিলেন

প্রথম বোমায় দেবাংশু যা জানিয়েছিলেন

এর আগে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ফেসবুকে বোমা ফাটিয়েছিলেন- বিজেপির এক বিধায়ক, চার সাংসদ এবং ১৬ জন কাউন্সিলর তৃণমূলে যোগ দিতে চলেছেন। যদিও তিনি সরাসরি লেখেননি ২১ জন তৃণমূলে যোগ দিতে চলেছেন। তিনি লেখেন- বিজেপির ১ বিধায়ক, ৪ সাংসদ, ১৬ কাউন্সিলর...।

দেবাংশুর দ্বিতীয় বোমা, জোরদার চর্চা

দেবাংশুর দ্বিতীয় বোমা, জোরদার চর্চা

এবার ফেসবুক পোস্টে দেবাংশু লেখেন- ১ বিধায়ক বলেছিলাম। হয়ে গেছে। নতুন আপডেট পাইপলাইনে আরও ২। আর ওই ৪ এখনও ৪-ই আছে। এক্ষেত্রে Delayed ≠ Denied ! আর সঙ্গে একটা নতুন বটগাছও। এই পোস্ট নিয়েই এখন চর্চা চলছে বিস্তর। তারা কারা, তা নিয়েই জল্পনা রাজ্য রাজনীতিতে।

যে ১ বিধায়কের ঘরওয়াপসি তৃণমূলে

যে ১ বিধায়কের ঘরওয়াপসি তৃণমূলে

উল্লেখ্য, দেবাংশুর পোস্টের পর মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ফের তৃণমূলে ফিরে এসেছেন। নতুন পোস্টে তিনি বিজেপিকে আরও ভাঙনের বার্তা দিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাঙনের বার্তা দিয়ে দেবাংশু আবার রাজনৈতিক মহলে জল্পনার পারদ বাড়িয়ে দিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+