আরেকবার ২০১৮ হলে, ২০১৯-ও হবে, কিন্তু ২০২১ হবে না! কী বোঝাতে চাইলেন দেবাংশু

আরেকবার ২০১৮ হলে, ২০১৯-ও হবে, কিন্তু ২০২১ হবে না! কী বোঝাতে চাইলেন দেবাংশু

তৃণমূলে কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে। রাজ্যে দু-ভাগে বিভক্ত হতে শুরু করেছে তৃণমূল। ২০২১-এ বিরাট সাফল্যের হঠাৎ উধাও ঐক্য। এরইমধ্যে ফেসবুকে তাৎপর্যপূর্ণ পোস্ট করে জল্পনা বাড়ালেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। আরও একবার ২০১৯ হতে পারে, কিন্তু ২০২১ আর হবে না। কী বোঝাতে চাইলেন দেবাংশু!

যখন কার্যত আড়াআড়ি দু-ভাগ তৃণমূল কংগ্রেস

যখন কার্যত আড়াআড়ি দু-ভাগ তৃণমূল কংগ্রেস

বেশ কাটছিল, ২০২১-এর বিরাট-বিজয় নিয়ে মহোল্লাসে একের পর এক নির্বাচন উতরে যাচ্ছিল তৃণমূল। রাজ্যে ১০৮টি পুরসভা ভোটের প্রাক্কালে তৃণমূলের শুরু হল তীব্র অসন্তোষ। রাজ্যের শাসকদলের অন্দরে প্রার্থী নির্বাচন-সহ একাধিক বিষয়ে শুরু হবল মতানৈক্য। তার জেরে কার্যত আড়াআড়ি দু-ভাগ তৃণমূল কংগ্রেস।

নির্বাচনগুলির উদাহারণ টেনে তাৎপর্যপূর্ণ পোস্ট

নির্বাচনগুলির উদাহারণ টেনে তাৎপর্যপূর্ণ পোস্ট

তৃণমূলের এই বিভাজনে একের পর এক নেতা স্পষ্ট করছেন তাদের অবস্থান। সেই বিতর্কে এবার ঢুকে পড়লেন তৃণমূলের যুবনেতা দেবাংশ ভট্টাচার্যও। তিনি ফেসবুক পোস্টে বুঝিয়ে দিলেন কী হতে পারে তৃণমূলের এই কোন্দলের ভবিষ্যৎ। তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন। বিগত নির্বাচনগুলির উদাহারণ টেনে দিলেন তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা।

ফেসবুক পোস্টে গুরুত্বপূর্ণ অভিযোগ দেবাংশুর

বৃহস্পতিবার রাতে একটি ফেসবুক পোস্ট করেন, দেবাংশু ভট্টাচার্য। সেই পোস্টে তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত স্বর্থে কিছু মানুষ ভোটে অশান্তি করেন। এ প্রসঙ্গে আরও মত, প্রয়োজনে বিধানসভার থেকে দ্বিগুণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক। তা না হলে ফেসবুক পোস্টে ২০১৮-র পুনরাবৃত্তি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন দেবাংশু।

দেবাংশু নির্বাচনের উদাহারণে কী বার্তা দেন

দেবাংশু নির্বাচনের উদাহারণে কী বার্তা দেন

দেবাংশু ফেসবুকে লেখেন- ২০১৮'র পুনরাবৃত্তি হলে ২০১৯-এরও পুনাবৃত্তি হবে। দলের মুখে কালি লাগতে দেবে না। কারণ ২০২১ কিন্তু বারবার হবে না। রাজ্যের শাসকদলের অন্যতম মুখ দেবাংশু ভট্টাচার্য। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যও। দেবাংশুর বাগ্মিতা তাঁকে স্বতন্ত্র করেছে। তাই তাঁর এই পোস্ট বিশেষ তাৎপর্যপূর্ণ।

বিধানসভার দ্বিগুণ সংখ্যক কেন্দ্রীয় বহিনী দাবি

বিধানসভার দ্বিগুণ সংখ্যক কেন্দ্রীয় বহিনী দাবি

তিনি পোস্ট করেন, লোকাল বডির ভোটগুলিতে অশান্তি বেশি হয়। পুলিশকে ১০০ শতাংশ ফ্রি-হ্যান্ড দিতে হবে। প্রয়োজনে বিধানসভার দ্বিগুণ সংখ্যক কেন্দ্রীয় বহিনী দিয়ে ভোট হোক। আরেকবার ২০১৮ হলেন আরেকটা ২০১৯ হতেই পারে। কিন্তু ২০২১ বারবার হবে না। এটা মনে রাখতে হবে। আর হাত জোড় করে বাড়ি বাড়ি ঘুরলেও কিন্তু মানুষ ক্ষমতা করবেন না।

একজন অতি সাধারণ কর্মী হিসেবে অনুরোধ দেবাংশুর

একজন অতি সাধারণ কর্মী হিসেবে অনুরোধ দেবাংশুর

দেবাংশু লেখেন, যাঁরা অশান্তি করন, ভবিষ্যতে তাঁরা অনায়াসে ক্ষমতাসীন দলের সঙ্গে সেটিং করে নিতে পারবেন। তখন মার খেতে হবে কর্মীদের। মরতে হবে সাধারণ সদস্যদের। কিন্তু স্বার্থন্বেষী বদমায়েশের জন্য দলের মুখে কালি লাগাতে দেবেন না। একজন অতি সাধারণ কর্মী হিসেবে অনুরোধ রইল আমার।

নির্দিষ্ট শব্দবন্ধও ব্যবহার করে দলের একাংশকে বার্তা

নির্দিষ্ট শব্দবন্ধও ব্যবহার করে দলের একাংশকে বার্তা

দেবাংশুর এই পোস্টে নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। বেশ কয়েকটি কথায় তিনি নির্দিষ্ট কিছু লোককে টার্গেট করেছেন। তাঁরা কারা, তা নিয়েও চর্চা চলছে দলের অন্দরে। তিনি তাঁর পোস্টে ব্যবহার করেছেন স্বার্থান্বেষী বদমায়েশ শব্দবন্ধ। ‘অশান্তি বাঁধানোর পর ক্ষমতাসীন দলের সঙ্গে সেটিং' শব্দবন্ধও ব্যবহার করে দলের একাংশকে বার্তা দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+