সিবিএসই-তে বাংলায় প্রথম দেবাংশ, চার নম্বর কম পেয়েও স্থান হল না প্রথম দশে

সিবিএসই-তে ৪৯৯ পেয়ে যেখানে প্রথম হয়েছে মেঘনা শ্রীবাস্তব, সেখানে ৪৯৫ নম্বর পেয়েও প্রথম দশে স্থান হয়নি বাংলার দেবাংশ চন্দকের। বিড়লা হাইস্কুলের দেবাংশই এবার বাংলায় সম্ভাব্য প্রথম।

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলে প্রথম দশে স্থান পাননি বাংলার কোনও কৃতী। তবে তাঁরা কেউ পিছিয়ে নেই। সিবিএসই-তে ৪৯৯ পেয়ে যেখানে প্রথম হয়েছে মেঘনা শ্রীবাস্তব, সেখানে ৪৯৫ নম্বর পেয়েও প্রথম দশে স্থান হয়নি বাংলার দেবাংশ চন্দকের। বিড়লা হাইস্কুলের দেবাংশই এবার বাংলায় সম্ভাব্য প্রথম হয়েছে।

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফলে এবার ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। শনিবার ফল প্রকাশ হওয়ার পরই জানা যায়, এবার প্রথম তিন স্থান অধিকার করেছেন তিন ছাত্রী। সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলে প্রথম হয়েছে নয়ডার মেঘনা শ্রীবাস্তব। তার প্রাপ্ত নম্বর ৪৯৯। মেঘনা মাত্র এক নম্বর কম পেয়েছে মোট নম্বরের তুলনায়। আর তার পিছনেই অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে গাজিয়াবাদের অনুষ্কা চন্দ (৪৯৮) ও তৃতীয় স্থানে রয়েছে রাজস্থানের চাহাত বোধরাজ (৪৯৭)।

সিবিএসই-তে বাংলায় প্রথম দেবাংশ চন্দক

রাজ্যের মধ্যে প্রথম হওয়া দেবাংশ চন্দক জানান, তিনি প্রত্যাশার চেয়েও ভালো ফল করেছে। ভালো রেজাল্ট হবে প্রত্যাশা ছিলই, তবে সেটা যে ৯৯ শতাংশে পৌঁছবে ভাবতে পারিনি। এই ফলাফলে দারুন খুশি আমি। দেবাংশুর পরিবারও খুব খুশি। দেবাংশু আরও জানায় আইআইটি-তে ভর্তি হতে চায় সে।

সিবিএসই-র ফল প্রকাশের পর সমস্ত ছাত্রছাত্রীকেই অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। তিনি টুইট করে ছাত্রছাত্রীদের অভিনন্দন বার্তা দেন। উল্লেখ্য, এবার সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থী ১১ লক্ষ ৮৬ হাজার ৩০৬ জন। দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয় সারা দেশের মধ্যে ৪ হাজার ১৩৮টি কেন্দ্রে এবং দেশের বাইরে ৭১টি কেন্দ্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+