ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা, একাধিক দূরপাল্লার সময়সূচিতে বদল রেলের
জ্ঞানেশ্বরীর স্মৃতি উস্কে ফের বাংলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। প্রায় ৭০০ যাত্রী নিয়ে বিকানির থেকে রওনা হয় এই ট্রেন। যদিও হাওড়ায় আসার আগে একাধিক স্টেশনে দাঁড়ায় এই ট্রেন। বহু মানুষ উঠেছেন আর নেমেছেন। ফলে দুর্ঘটনার সময়ে ঠিক কতজ
জ্ঞানেশ্বরীর স্মৃতি উস্কে ফের বাংলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। প্রায় ৭০০ যাত্রী নিয়ে বিকানির থেকে রওনা হয় এই ট্রেন। যদিও হাওড়ায় আসার আগে একাধিক স্টেশনে দাঁড়ায় এই ট্রেন। বহু মানুষ উঠেছেন আর নেমেছেন। ফলে দুর্ঘটনার সময়ে ঠিক কতজন যাত্রী ছিল তা স্পষ্ট নয় রেলের কাছে।

যদিও এখনও পর্যন্ত প্রায় ৫০ জনেরও বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের। তবে স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, ভয়াবহ এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
জানা যায় বিকেল সাড়ে চারটে নাগাদ ময়নাগুড়ির দোমহনিতে উল্টে যায় পটনা-গুয়াহাটি (Patna-Guwahati) বিকানের এক্সপ্রেস। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত স্পষ্ট নয় ভয়াবহ এই রেল দুর্ঘটনার কারন। তবে তদন্তের কারন হিসাবে একাধিক বিষয় উঠে আসছে।
তবে প্রাথমিক তদন্তে রেল আধিকারিকদের দাবি, রেল লাইনে সমস্যার কারনেই এই দুর্ঘটনা হতে পারে। এমনকি ফাটলের বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না রেল আধিকারিকরা। তবে এই ঘটনার পিছনে নাশকতার কোনও সম্ভাবনা নেই বলেই দাবি আধিকারিকদের।
অন্যদিকে একেবারে মেন লাইনে এই দুর্ঘটনা ঘটায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে ওই লাইনের সম্পূর্ণ ট্রেন চলাচল। বিশেষ করে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণের যোগাযোগ কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে এই ঘটনায়। ঘটনার পরেই লাইনে দাঁড়িয়ে গিয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। বীরভূমের কোপাই স্টেশনের কাছে আটকে রয়েছে গুয়াহাটি-সরাইঘাট এক্সপ্রেস।
এছাড়াও বহু ট্রেন অস্বাভাবিক দেরিতে ছাড়ছে। এছাড়াও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের যে সমস্ত স্টেশন থেকে যে সমস্ত ট্রেন ছাড়ার কথা রিয়েছে সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বদলানো হচ্ছে সময়ও।
তবে যে তথ্য ওয়ান ইন্ডিয়ার হাতে এসেছে সেখানে সেখানে দেখা যাচ্ছে ঘুরিয়ে দেওয়া হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তেজস রাজধানী এক্সপ্রেস, এভিএডি-অসম এক্সপ্রেস সহ একাধিক ট্রেনকে ঘিরিয়ে দেওয়া হয়েছে। ফলে সমস্যার মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের।
তবে ঘটনার পরেই বিস্তারিত ভাবে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনকে সবরকম ভাবে সাহায্যের নির্দেশও দিয়েছেন তিনি।
ঘটনায় মুখ্যমন্ত্রী টুইট করে লিখেছেন, ''ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। আর সেই কথা জানা মাত্র গভীর ভাবে উদ্বিগ্ন হয়ে পড়ি। রাজ্য সরকারের সমস্ত আধিকারিক উত্তরবঙ্গের ডিএম/এসপি/আইজি উদ্ধার ও ত্রাণকার্যের তদারকি করছেন। আহতদের যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা পরিষেয়া দেওয়া হবে।''
Recommended Video
অন্যদিকে ঘটনার বিস্তারিত খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।












Click it and Unblock the Notifications