দুমাসের মধ্যেই কুলতলি ধর্ষণ-কাণ্ডে ফাঁসির সাজা শোনাল আদালত! কবে বিচার পাবে আরজি করের 'অভয়া'?
Jaynagar Rape-Murder Case: কুলতলির নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ফাঁসির সাজা শোনাল পকসো আদালত। আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল বাংলা। বিচার চেয়ে চলে প্রতিবাদ। এর মধ্যেই কুলতলির নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। আর সেই ঘটনার ৬১ দিনের মাথায় দোষী সাব্যস্ত মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনাল বারুইপুর পকসো আদালত।
কার্যত বড় সাফল্য বারুইপুর পুলিশের। একই সঙ্গে আদালতের এহেন নির্দেশ ধর্ষণের বিরুদ্ধে পথ দেখাবে বলেই মনে করছেন আইনজীবীরা। এই রায় সামনে আসার পরেই কান্নায় ভেঙে পড়ে মৃত নাবালিকার পরিবার। এই ঘটনায় সরকারি আইনজীবী জানিয়েছেন, এই ঘটনা সমাজকে নাড়িয়ে দিয়েছিল (Jaynagar Rape-Murder Case) ।

একেবারে 'রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট' কেস বলেও এই মামলাকে ব্যাখ্যা করা হয়েছে। এমনকি এই ঘটনাকে নৃশংস বলেও মন্তব্য আইনজীবীর। বলে রাখা প্রয়োজন, গত চার অক্টোবর সন্ধ্যায় বাড়ি ফেরার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। রাত হয়ে গেলেও মেয়ে বাড়িতে না ফিরলে শুরু হয় খোঁজাখুঁজি।
কার্যত অনেকটাই রাতে স্থানীয় পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হয় পরিবার এবং স্থানীয় লোকজন। কিন্তু সেখানে পুলিশ এফআইআর নেয়নি বলেই অভিযোগ ছিল। এমনকি তদন্ত কোনও সাহায্য করা হয়নি বলে দাবি করেন স্থানীয় মানুষ। এরপর বাড়ির কাছেই ওই নাবালিকার নিথর দেহ উদ্ধার হয়।
একটি জলাশয় একেবারে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করা হয় দেহ। আর এরপরেই একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। উত্তেজিত জনতা স্থানীয় পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। ধরিয়ে দেওয়া হয় আগুন। এমনকি পুলিশের উপরেও হামলার ঘটনা ঘটে। একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়।
কোনও রকমে স্থানীয় পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও জ্বলতে থাকে প্রতিবাদের আগুন। বিচারের দাবিতে ওঠে স্লোগান। বিজেপি সহ বিরোধীরা লাগাতার প্রতিবাদ-আন্দোলন দেখাতে থাকে। চাপে বাড়ে সরকার এবং পুলিশের উপর। ঘটনার পরেই প্রাথমিক ভাবে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে মুস্তাকিন সর্দারকে গ্রেফতার করে পুলিশ। একেবারে গভীরে গিয়ে তদন্ত শুরু করেন পুলিশ আধিকারিকরা। তদন্তের কার্যত ২২ দিনের মাথায় চার্জশিট পেশ করে পুলিশ এবং ৬১ দিনের মাথায় ফাঁসির সাজা শোনাল আদালত।
অন্যদিকে আরজি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় মাসের পর মাস কেটে গেলেও এখনও বিচার নেই। তবে জয়নগর ধর্ষণ কাণ্ডে বিচার সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় বিশাল একটি পোস্ট করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications