'আমরা ৪ লক্ষ টাকা দিচ্ছি মেয়েদের ফিরিয়ে দিন', সৌগত রায়-ব্রাত্য বসুকে পাল্টা আক্রমণ মৃত দুই কিশোরীর পরিবােরর
'আমরা ৪ লক্ষ টাকা দিচ্ছি মেয়েদের ফিরিয়ে দিন', সৌগত রায়-ব্রাত্য বসুকে পাল্টা আক্রমণ মৃত দুই কিশোরীর পরিবােরর
দমদম জুড়ে সকাল থেকে তোলপাড়। বান্ধব নগরে মৃত দুই কিশোরীর বাড়িতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ সৌগত রায় এবং মন্ত্রী ব্রাত্য বসু। সরকারের তরফ থেকে মৃত দুই শিশুর পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দিতে গিয়েছিলেন তাঁরা। সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। পরিবারের তরফ থেকে পাল্টা মন্ত্রী এবং সাংসদকে বলা হয় আমরা চার লক্ষ টাকা দিচ্ছি মেয়েদের ফিরিয়ে দিন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
জমা জলে বিপর্যস্ত কলকাতা এবং সংলগ্ন এলাকা। এখনও জল নামেনি একাধিক জায়গায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন ১৩ জন। খড়দহ, বেলঘড়িয়া এবং দমদমে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন অনেকেই। দমদমের বান্ধব নগরে জমা জলে লাইটপোস্টে তড়িদাহত হয়ে মারা গিয়েছে ২ কিশোরী। এই তুঙ্গে রাজনৈতিক তরজা। টিউশন পড়তে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।

বিক্ষোভ বান্ধব নগরে
এখনও জল নামেনি এলাকায় । ঘরের মধ্যে জল থৈ থৈ করছে। শোকস্তব্ধ পরিবার। বাড়িেত লোকের আনাগোনা লেগেই ছিল। এরই মধ্যে এলাকায় হাজির হন কাউন্সিলর। রাগ ফেটে বেরিয়ে আসে। কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ শুরু হয় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে শেষে সেখানে পৌঁছন দমদমের সাংসদ সৌগত রায় এবং মন্ত্রী ব্রাত্য বসু।
মৃত দুই কিশোরীর পরিবারের হাতে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিতে যান তাঁরা। তারপরেই প্রতিবাদ আরও তীব্র হয়। মৃত দুই কিশোরীর পরিবার পাল্টা তাঁদের বলেন,আমরা ৪ লক্ষ টাকা দিচ্ছি মেয়েদের ফিরিয়ে দিন।

সৌগত রায়ের বিতর্কিত মন্তব্য
এদিন দমদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরীর মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন সাংসদ। তিনি বলেছেন, 'মেয়েগুলোর তো বেরনোর কথা ছিল না, ওরা বেরোল। তার পর লাইটপোস্টেটা চেপে ধরল। তার পর মারা গেল। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে, কিন্তু দায় কার? এই সময়ে লাইটপোস্ট ধরা উচিত হয়নি, কিছু পড়ে থাকলেও ধরা উচিত নয়। যে বাচ্চা দুটো মারা গিয়েছে প্যাথেটিক। কিন্তু এখন দায় কার বলে লাভ নেই।'

জলবন্দি দশা একাধিক জায়গায়
বৃষ্টি হলেও জল তিন দিনে নেমে যাওয়ার কথা। কিন্তু জল কেন নামছে না তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শহরের নিকাশি ব্যবস্থা ঠিক নেই বলে অভিযোগ করেছে বিজেপি। পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি এই ধরনের বিপুল বৃষ্টি আগে কখনও হয়নি। তাই এই পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ চক্রবেড়িয়ায় প্রচারে গিয়ে বলেছেন,আগে আরও জল জমত। এখন অনেক কমেছে।












Click it and Unblock the Notifications