ট্রলি ব্যাগে বন্দি মৃতদেহ উদ্ধার মেচেদা স্টেশনে, চাঞ্চল্য
ট্রলি ব্যাগে বন্দি মৃতদেহ উদ্ধার মেচেদা স্টেশনে, চাঞ্চল্য
পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশনে একটি লোকাল ট্রেনের কামরা মধ্যে থেকে ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার হওয়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে । পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতের নাম তৌফিজ উদ্দিন ওরফে রাজু হালদার । সে একজন দালাল বা ব্রোকার । পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন যে তাকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ।

বুধবার তাকে আদালতে তোলা হবে । তৌফিজ উদ্দিন এই খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ ।ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু প্রশ্নের উত্তর পেতে চাইছে পুলিশ ।গত ২৬ ফেব্রুয়ারি রাতে হাওড়া থেকে মেচেদা লাস্ট লোকাল ট্রেনের কামরা থেকে পাওয়া যায় একটি ট্রলি ব্যাগ। সাফাইকর্মীরা তা দেখে খুলে মৃতদেহ দেখতে পান । রেল পুলিশের কাছে খবর দেন তারা । পরে জানা যায় যে মৃতের নাম হাসান আলি । তার বাড়ি পাঁশকুড়া এলাকায় হলেও তিনি ব্যবসার জন্য কলকাতায় বউবাজার এলাকায় থাকতেন ।
কয়েকজন ব্রোকারের মাধ্যমে তিনি দিঘায় একটি হোটেল লিজে নিচ্ছিলেন । এই জন্য পনের লাখ টাকা দিয়ে দেন । বাকি ছ লক্ষ টাকা আনার জন্য বাড়িতে গিয়েছিলেন । পুলিশের ধারনা যারা এই খুন করেছে তারা এই টাকা হাতাতেই খুন করে । তদন্ত শুরু করে চার জন ব্রোকার বা দালালের নাম পাওয়া যায় । তাদের নামে খুন করার অভিযোগ করা হয়েছে মৃতের পরিবারের পক্ষে । পুলিশ জানায় যে অন্যতম অভিযুক্ত তৌফিজ উদ্দিন পালিয়ে বেড়াচ্ছিল ।
মঙ্গলবার রাতে তাকে মথুরাপুর এলাকায় ধরা হয়েছে । পুলিশ জানায় যে তাকে হেফাজতে নিয়ে এই খুনের ঘটনায় আর কারা জড়িত, কেন কোথায় কীভাবে তাকে খুন করা হয়েছে তার উত্তর জানা হবে । ট্রেনের মধ্যে ট্রলি ব্যাগের ভেতর কি কারণে ও কীভাবে এই মৃতের দেহ রাখা হয়েছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ ।












Click it and Unblock the Notifications