পূর্ব মেদিনীপুরে রূপালী নদীতে ফের উদ্ধার মৃত ডলফিন

পূর্ব মেদিনীপুরে রূপালী নদীতে ফের উদ্ধার মৃত ডলফিন

পূর্ব মেদিনীপুর জেলায় ফের উদ্ধার করা হয়েছে একটি মৃত ডলফিন। বুধবার সকালে গেঁওখালি এলাকায় রূপালী নদ থেকে উদ্ধার করা হয় এই ডলফিনটি। বন বিভাগের সূত্রে জানা গিয়েছ যে প্রায় ছয় ফুট লম্বা এই ডলফিনের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

পূর্ব মেদিনীপুরে রূপালী নদীতে ফের উদ্ধার মৃত ডলফিন

তা দেখে তারা মনে করছেন যে এই এলাকায় নদ দিয়ে যে জাহাজ ও জলযান চলাচল করে তার আঘাত লেগেই মৃত্যু হয়েছে এই ডলফিনের। এটি কোন প্রজাতির ডলফিন তা জানার চেষ্টা করছে তারা।

উল্লেখ্য গত বছর নভেম্বর মাসে এই জেলার ভগবানপুর এলাকায় একটি খালে চলে আসে একটি ডলফিন। সেটি সমুদ্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও ওই ডলফিনটি বাঁচাতে পারেনি বন বিভাগ। খালে মাছ ধরার জন্য ফাঁদ পাতা জালে লেগে মৃত্যু হয় ওই ডলফিনটির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+