বন্ধ ঘর থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ

বন্ধ ঘর থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ

ফের মৃতদেহ উদ্ধার করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় । শনিবার রাতে হলদিয়া এলাকায় দুর্গাচক থানার এলাকায় বাসুদেবপুরে একটি বন্ধ ঘর থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের মৃতদেহ । মৃতদেহটি একটি বস্তার মধ্যে ছিল । জানা গিয়েছে যে মৃতের নাম সুজয় সাঁতরা (30)। তার বাড়ি ওই এলাকায় । গত দুদিন ধরে তাকে এলাকায় দেখা যায় নি । পুলিশ মনে করছে যে মাথাতে ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে খুন করে মৃতদেহ বস্তার মধ্যে ঢুকিয়ে রাখা হয় । দিন দুই আগে তাকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে । এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে ।

বন্ধ ঘর থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ

উল্লেখ্য দিন কয়েক আগে এই জেলার মেচেদা স্টেশনে একটি লোকাল ট্রেনের কামরা থেকে ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় হাসান আলি নামে এক ব্যক্তি র মৃতদেহ । তাকে খুন করে ট্রলি ব্যাগের ভেতর রাখা হয়েছিল । এই খুনের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে চার জনকে গ্রেফতার করে । তার পরেই এই জেলার এগরা পুরসভা এলাকায় রাস্তার পাশে থেকে একটি ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় এক যুবতীর মৃতদেহ । তার পরিচয় জানা যায় নি । পুলিশ জানায় যে এই ঘটনা র তদন্ত শুরু হয়েছে ও খোঁজ চালাচ্ছে পুলিশ । তার কয়েকদিন আগে দুর্গাচক থানার ঝিকুরখালি এলাকায় এক যুবতী ও তার মাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল ।

এবার একটি বন্ধ ঘর থেকে উদ্ধার করা হয়েছে বস্তাবন্দি এক যুবকের মৃতদেহ । পুলিশ জানায় যে যেখানে থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয় সেটি একটি বন্ধ থাকা গুদাম ঘর ।

সুজয় সাঁতরা ওই এলাকার একটি তেলেভাজা দোকানে আড্ডা দিতে যেত । দিন দুই ধরে তাকে দেখা যায় নি । একটি তেলেভাজা দোকানও বন্ধ । তাই দেখে এলাকার লোকজনের সন্দেহ হয়। পুলিশকে জানানো হয় । তার পর তল্লাশি চালিয়ে প্রচুর একটি বন্ধ ঘর থেকে উদ্ধার করে সুজয় সাঁতরার বস্তাবন্দি মৃতদেহ । কী কারণে এই খুনের ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ বলে জানিয়েছে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+