ঝাড়খণ্ডের খাদানে মিলল বীরভূমের নিখোঁজ ব্যক্তির মৃতদেহ

ঝাড়খাণ্ডের খাদানে মিলল বীরভূমের নিখোঁজ ব্যক্তির মৃতদেহ

ঝাড়খণ্ডের পাথর খাদানের পাশ থেকে বীরভূমের নিখোঁজ ডেলিভারি কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলকায়।

ঝাড়খণ্ডের খাদানে মিলল বীরভূমের নিখোঁজ ব্যক্তির মৃতদেহ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ২৫ এর জাকির হােসেন বীরভূমের রামপুরহাট থানার পুঁন্দিপুর গ্রামে বাসিন্দা। ওই যুবক একটি অনলাইন শপিং সংস্থায় এক ডেলিভারি কর্মী হিসাবে কর্মরত ছিল রামপুরহাটে। গত ২১ জানুয়ারি মােটরসাইকেল নিয়ে জাকির হােসেন দুটি পয়তাল্লিশ হাজার টাকা দামের স্মার্ট ফোন ডেলিভারি দিতে বাড়ি থেকে বের হয়। তারপর আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হলে পুলিশ ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করে। সাতদিন ধরে নিখোঁজ থাকার পর বীরভূম লাগােয়া ঝাড়খণ্ডের রদিপুর এলাকার একটি পাথর খাদানের পাশে এদিন ক্ষতবিক্ষত অবস্থায় ওই যুবকের দেহ দেখতে পান এলাকারই বাসিন্দারা। ঘটনায় ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ঘটনায় একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে রামপুরহাট থানার পুলিশ। তবে কি কারনে মৃত্যু? কেন পাথর খাদানের পাশ থেকে ওই যুবকের মৃতদেহ পাওয়া গেল? এটা আত্মহত্যা? না খুন? এইসব পুরাে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তার মুখ থেঁতলে নৃশংসভাবে খুন হয়েছে। অন্যদিকে জাকিরের সাথে থাকা মােটরসাইকেলটির খোঁজ মেলেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+