ফের মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য! বিদ্যাধরী নদী থেকে এবার উদ্ধার মহিলার পচা গলা দেহ
ফের মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য! বিদ্যাধরী নদী থেকে এবার উদ্ধার মহিলার পচা গলা দেহ
এক ব্যাক্তির পর এবার বিদ্যাধরী নদী থেকে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার ঠিক সন্ধ্যের মুখে বিদ্যাধরী নদীতে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মঙ্গলবার সকালের আলো ফুটতেই একই জায়গায় অর্থাৎ হাড়োয়া থানার পাটপুকুর গ্রাম পঞ্চায়েতের উচিলদহ গ্রামে পচা গলা মৃতদেহ ভাসতে দেখে গ্রামবাসীরা। দেখে মহিলার পচাগলা দেহ অনুমান স্থানীয়দের। পরে পুলিশে খবর দিলে, হাড়োয়া থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আগে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়, পরে মহিলার দেহ পাওয়া যায়। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুটি মৃত্যুর পেছনে যোগসূত্র রয়েছে। তবে কি কারণে এই মৃত্যু, তার তদন্ত চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে বিদ্যাধরী নদী। সোমবার বিকেল নাগাদ হঠাৎই বিদ্যাধরীতে একটি পচা গলা মৃতদেহ ভাসতে দেখে গ্রামবাসীরা। সেই জগতেই ওই মহিলার দেহ উদ্ধার হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications