বন্ধ ঘরে উদ্ধার হল বাবা ও মেয়ের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ

বন্ধ ঘরে উদ্ধার হল বাবা ও মেয়ের দেহ। মেয়ের অর্ধনগ্ন দেহ পড়েছিল বিছানার উপর। আর প্রৌঢ় বাবার রক্তাক্ত দেহ উদ্ধার হয় মেঝেতে।

উত্তর ২৪ পরগনা, ২৭ মার্চ : বন্ধ ঘরে উদ্ধার হল বাবা ও মেয়ের দেহ। সোমবার সকালে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। মেয়ের অর্ধনগ্ন দেহ পড়েছিল বিছানার উপর। আর প্রৌঢ় বাবার দেহ উদ্ধার হয় মেঝেতে। দু'জনকেই খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্ত অনুমান পুলিশের।

দুষ্কৃতী হামলায় এই জোড়া খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হলেও, মৃত্যুর কারণ নিয়ে এখনও পুরোপুরি ধন্দ কাটিয়ে উঠতে পারেনি পুলিশ। দেহ মনাতদন্ত পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিবেশীদের।

বন্ধ ঘরে উদ্ধার হল বাবা ও মেয়ের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ

এদিন সকালে দীর্ঘক্ষণ দরজা বন্ধ দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। তারপর প্রতিবেশীরা লক্ষ্য করেন, বাইরে থেকে ঘর বন্ধ করা রয়েছে। দরজা খুলে দেখা যায়, মেয়ের অর্ধনগ্ন দেহ পড়ে রয়েছে বিছানার উপর। মেঝেতে পড়ে রয়েছে বাবার রক্তাক্ত দেহ। খবর দেওয়া হয় থানায়।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, মেয়ের ঘরে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে। মেয়ের সম্ভ্রম রক্ষা করতে এসে খুন হতে হয় বাবা। মেয়ের উপর যৌন নির্যাতন চালানোর পর তাঁকেও শ্বাসরোধ করে খুন করা হয় বলে অনুমান। তবে এই ঘটনার এখনও কোনও প্রামাণ্য সত্য পায়নি পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+