কলকাতায় বৈঠক সেরেই ভোট পরবর্তী হিংসা মামলাতে কাজে নেমে পড়ল সিবিআই, অভিজিতের পরিবারকে জিজ্ঞাসাবাদ

ভোট পরবর্তী হিংসা মামলাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই নির্দেশ পাওয়া মাত্র তদন্ত শুরু করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আজ সোমবার সকাল থেকে সিবিআই তৎপরতা শুরু হয়েছে।

ভোট পরবর্তী হিংসা মামলাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই নির্দেশ পাওয়া মাত্র তদন্ত শুরু করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আজ সোমবার সকাল থেকে সিবিআই তৎপরতা শুরু হয়েছে। হাইকোর্টের নির্দেশের পরেই চার সদস্যের একটি সিবিআই টিম তৈরি করা হয়েছে। টিমে ২৫ থেকে ৩০জনের সিবিআই অফিসাররা রয়েছেন।

ভোট পরিবর্তী হিংসা মামলাতে কাজে নেমে পড়ল সিবিআই

দেশের বিভিন্ন অংশ থেকে সিবিআই অফিসারদের নিয়ে তৈরি করা হয়েছে এই টিম। প্রত্যেকটি টিমকে নেতৃত্ব দেবে জয়েন্ট ডিরেক্টর অফিসার পদমর্যাদার একজন করে অফিসার। শুধু তাই নয়, প্রতি দলে থাকছেন তিনজন এসপি পদমর্যাদার অফিসার। থাকছেন ২ জন করে ডিআইজি পদমর্যাদার আধকারিকও।

আজ সোমবার সকালেই দিল্লি, মুম্বই সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিবিআই অফিসাররা কলকাতায় পৌঁছে গিয়েছেন। আর পৌঁছে প্রথমেই নিজেদের মধ্যে একটু উচ্চপর্যায়ের বৈঠক সারেন। মূলত কীভাবে ভোট পরবর্তী হিংসা মামলাতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এগোনো হবে সে বিষয়ে স্ট্রেটেজি ঠিক করতে এই বৈঠক হয়।

যদিও এর আগেও দিল্লিতে এই বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। কিন্তু এবার সামনা সামনি বসে বৈঠক সারল আধিকারিকরা। আর এই বৈঠকের পরেই কাজে নেমে পড়লেন আধিকারিকরা। জানা গিয়েছে, ভোট পরিবর্তী হিংসাতে প্রথম মৃত্যু হয় কাঁকুড়গাছির বিজেপি নেতা অভিজিৎ সরকার। এদিন সকালে তাঁর পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়েছে। ঠিক কি ঘটেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে উপর বেশ কয়েকটি টিম পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ এই ভাগে বিভক্ত হয়ে গোটা বাংলাতে ছড়িয়ে পড়বে বলে জানা যাচ্ছে। আজ সোমবারই রাজ্যের বিভিন্ন অংশে সিবিআই আধিকারিকরা ছড়িয়ে পড়বেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে সিবিআই। ভোট পরবর্তী হিংসার পর থেকে বিস্তারিত তথ্য চেয়ে এই চিঠি দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, কয়েকটি ধর্ষণের অভিযোগ, কটি খুনের অভিযোগ দায়ের হয়েছে সমস্ত অথি চেয়ে ডিজিকে ইমেল করা হয়েছে। শুধু তাই নয়, ওই ইমেলে অভিযোগের ভিত্তিতে করা পদক্ষেপের বিশদ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মামলাগুলি এখন কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে তথ্যও তলব করা হয়েছে।

সিবিআই সূত্রের খবর, প্রতিটি ঘটনা খতিয়ে দেখা হবে। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট জমা পড়েছে তাতে মোট ২৯টি খুনের মামলা এবং ১২টি ধর্ষণের মামলা রয়েছে। এমনটাই তথ্য পেয়েছে সিবিআই। এবার সেই বিষয়ে বিস্তারিত তথ্য চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অন্যদিকে একদিকে যখন সিবিআইয়ের তরফে তদন্তের প্রস্তুতি শুরু হয়েছে অন্যদিকে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+