সিরাম ইনস্টিটিউটকে ভারতে করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি তৈরির অনুমতি দিল ডিসিজিআই
রাশিয়ান করোনা টিকা স্পুটনিক ভি ভারতে তৈরির অনুমোদন পেল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। শুক্রবার ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল বা ডিসিজিআই এই অনুমোদন দিল সিরাম ইনস্টিটিউটকে।
রাশিয়ান করোনা টিকা স্পুটনিক ভি ভারতে তৈরির অনুমোদন পেল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। শুক্রবার ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল বা ডিসিজিআই এই অনুমোদন দিল সিরাম ইনস্টিটিউটকে। ডাঃ ভিজি সোমানি শুক্রবার এই অনুমোদন দিয়েছেন ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউটের আবেদনের পরিপ্রেক্ষিতে।

সংবাদসংস্থার খবর, সিরাম ইনস্টিটিউটকে নির্দিষট কয়েকটি শর্তে পরীক্ষা এবং বিশ্লেষণের জন্য ভারতে স্পুটনিক ভি কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ওষুধ নিয়ামক সংস্থা ডিসিজিআই। ভারত ১৩ এপ্রিল স্পুটনিক ভি জরুরি ব্যবহারের অনুমোদন পায়। রাশিয়ার গামালিয়া গবেষণা ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সঙ্গে যৌথ উদ্যোগে স্পুটনিক ভি তৈরি করবে সিরাম ইনস্টিটিউট।
সিরাম ইনস্টিটিউট সরকারকে জানিয়েছে যে, তারা জুনে ১০ কোটি কোভিশিল্ড ডোজ তৈরি করতে এবং সরবরাহ করতে সক্ষম হবে। এরই মধ্যে তারা কোবিশিল্ডের পর স্পুটনিক ভি তৈরির অনুমোদন পেয়ে গেল। এর আগে বৃহস্পতিবার, ভারতের সিরাম ইনস্টিটিউট রাশিয়ার ভ্যাকসিন তৈরির জন্য ডিসিজিআইয়ের অনুমোদন চেয়েছিল। ড্রাগ নিয়ন্ত্রক কর্তৃক নির্ধারিত চারটি শর্ত অনুসারে সিরাম ইনস্টিটিউটকে অনুমোদন দিল।
সেল ব্যাংক এবং ভাইরাস স্টক স্থানান্তর করার জন্য গামালিয়া গবেষণা ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং প্রযুক্তির জন্য চুক্তির একটি অনুলিপি জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। পুনে ভিত্তিক এসআইআইকে সেল ব্যাংক এবং ভাইরাস স্টক আমদানির জন্য আরসিজিএম অনুমতি এবং স্পুটনিক ভি এর গবেষণা ও বিকাশ শুরু করার জন্য আরসিজিএম অনুমতির একটি অনুলিপি জমা দিতে বলা হয়েছিল।
Recommended Video
স্পুটনিক ভি ভারতে বর্তমানে ডাঃ রেড্ডির ল্যাবরেটরিজ দ্বারা বিতরণ করা হচ্ছে, যা রাশিয়ান প্রত্যক্ষ বিনিয়োগ তহবিল বা আরডিআইএফ-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউট কোভিড-১৯ ভ্যাকসিনকে বিশ্বব্যাপী বাজারজাত করে। চুক্তির অংশ হিসাবে ডাঃ রেড্ডি স্পুটনিক ভি-এর প্রথম ২৫০ মিলিয়ন ডোজ বিতরণ করবেন।












Click it and Unblock the Notifications