রানি রাসমনি রোডের পর মধ্যমগ্রাম চৌমাথা : এদিন ফের এসএফআই ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ

কলকাতা, ৩ এপ্রিল : সিপিএমের ছাত্র সংগঠনের উপর পরপর দু'দিন লাঠি চালানোর অভিযোগ উঠল তৃণমূল সরকারের পুলিশের বিরুদ্ধে। গতকাল রানি রাসমনি রোডের ঘটনার পর এদিন মধ্যমগ্রাম চৌমাথায় বিক্ষোভরত এসএফআই পড়ুয়াদের উপর পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ।

নিহত এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর দুই বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল আইন অমান্য কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে তাঁদের অন্তত ৩০ জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করে এসএফআই নেতৃত্ব।

রানি রাসমনি রোডের পর মধ্যমগ্রাম চৌমাথা : এদিন ফের এসএফআই ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ


এসএফআই সদস্য সুদীপ্ত গুপ্তর মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত-সহ বিভিন্ন দাবিতে গতকাল আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল এসএফআই। কলেজ স্কোয়ার থেকে মিছিল করে এসে রানি রাসমণি অ্যাভিনিউতে জড়ো হন এসএফআই সমর্থকেরা। সেখানে ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ বাঁধে। সেখানেই বহু কর্মী আহত হন।

রানি রাসমনি অ্যাভিনিউয়ের গতকালের বিক্ষোভে পুলিশের লাঠি চালনার প্রতিবাদে এদিন কলকাতা সহ সারা রাজ্যে দুপুর ১টা থেকে বিকেল তিনটে পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাবে বলে স্থির করে এসএফআই।

সেইমতো মধ্যমগ্রাম চৌমাথায় ছাত্র ছাত্রীদের প্রতিবাদ কর্মসূচি চলাকালীন পুলিশ হঠাৎ তাঁদের উপর ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় চার ছাত্র গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে, ঘটনার প্রতিবাদে শহরের বিভিন্ন জায়গায় ফের শুরু হয় বাম ছাত্রদের প্রতিবাদ কর্মসূচি। একই সঙ্গে চলে রাস্তা অবরোধও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+