কলকাতায় ক্যামেরন, কথা মমতার সঙ্গে

জন মেজরের পর ডেভিড ক্যামেরন হলেন দ্বিতীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি কলকাতায় এলেন। এদিন আকাশবাণী ভবনে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়াও যান জোকায় ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টে। পার্ক স্ট্রিটে ভারতীয় জাদুঘরও ঘুরে দেখেন তিনি। বৈঠক করেন কলকাতার প্রথম সারির শিল্পপতিদের সঙ্গে। তারপর ব্রিটিশ ডেপুটি হাইকমিশন অফিসে অল্প সময়ের জন্য কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে রাতেই শ্রীলঙ্কা রওনা হন ব্রিটিশ প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications