৫ লক্ষ টাকা না দিলে মেয়েকে ধর্ষণ করা হবে, হুমকি এসএমএসে ত্রস্ত পরিবার
‘পাঁচ লক্ষ টাকা না দিলে মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হবে।’ প্রাক্তন এফসিআই কর্তার মোবাইলে হুমকি এসএমএসে ঘুম কেড়েছে হাওড়ার বালির প্রাক্তন এফসিআই কর্তার পরিবারে।
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি : 'পাঁচ লক্ষ টাকা না দিলে মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হবে।' প্রাক্তন এফসিআই কর্তার মোবাইলে হুমকি এসএমএস আসছে বেশ কয়েকদিন ধরে। এই একটা এসএমএসই ঘুম কেড়েছে হাওড়ার বালির প্রাক্তন ওই এফসিআই কর্তার পরিবারে। প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা মেলেনি। পুলিশ এখনও ট্র্যাক করতে পারেনি এসএমএস প্রেরকের মোবাইল।
পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই পাঁচ লক্ষ টাকা তোলা দাবি করে এসএমএস আসছে প্রাক্তন এফসিআই কর্তার মোবাইলে। টাকা না দিলে তাঁর মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এই এসএমএস আসার পরই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ওই তরুণী কন্যা। পরিবারও বিধ্বস্ত। একপ্রকার গৃহবন্দি হয়ে দিন কাটছে তরুণীর।

হুমকি এসএমএস আসার পরই পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছিল বিষয়টি। কিন্তু বালি থানার পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি, সাঙ্ঘাতিক এই ঘটনার। সসেমিরা হয়ে রয়েছে এফসিআই কর্তার পরিবার। শেষমেশ বৃহস্পতিবার বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল। পুলিশের কাছে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
লিখিত অভিযোগ জানানোর পর পুলিশ সক্রিয় হয়েছে। মোবাইল নম্বরটি ট্র্যাক করার চেষ্টা চালানো হচ্ছে। শীঘ্রই এসএমএস প্রেরকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications