Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার দিন বদল, উচ্চ মাধ্যমিকের সূচি নিয়েও তৈরি হয়েছে সংশয়

জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার দিন বদল। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে নতুন করে দিন ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, নতুন দিন অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এই পরীক্ষা। এর আগে ১৬ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন

জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার দিন বদল। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে নতুন করে দিন ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, নতুন দিন অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এই পরীক্ষা। এর আগে ১৬ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে ২১ তারিখ করে দেওয়া হয়েছে। আর তা চলবে ৪ মে পর্যন্ত।

উচ্চ মাধ্যমিকের সূচি নিয়েও তৈরি হয়েছে সংশয়

তবে জয়েন্টের পরীক্ষার নতুন দিন ঘোষণা হওয়াতে নতুন করে সংশয় দেখা দিয়েছে। ফের হয়তো উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনেও রদবদল হতে পারে বলে খবর।

জয়েন্টের আগের রুটিন অনুযায়ী পরীক্ষা হতো ১৬, ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিল। কিন্তু আজ সোমবার জয়েন্টের তরফে যে নতুন রুটিন ঘোষণা করা হয়েছে তা শুরু হচ্ছে ২১ এপ্রিল থেকে। আর পরীক্ষা হবে ২১, ২৪, ২৫ ও ২৯ এপ্রিল। এছাড়া ১লা মে এবং ৪ মে'ও পরীক্ষা হবে। কিন্তু সমস্যা তৈরি হচ্ছে ২৫ এপ্রিল নিয়ে। কারণ সেদিন একদিকে যেমন উচ্চমাধ্যমিকের পরীক্ষা রয়েছে তেমনই সেদিনই জয়েন্টের পরীক্ষাও রয়েছে। সেখানে দাঁড়িয়ে সমস্যার মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। আর সেখানে দাঁড়িয়েই নতুন করে তৈরি হয়েছে সংশয়।

শুধু তাই নয়, ১২ এপ্রিল বাংলায় উপ নির্বাচন রয়েছে। ভোটের আগের এবং পরের দিনও উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে। যদিও ইতিমধ্যে বালিগঞ্জ এলাকায় কতগুলি স্কুল আছে সেই সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে তলব করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে কিছু জানানো হয়নি। তবে গুঞ্জন হয়তো পরীক্ষার্থীদের কথা ভেবেই হয়তো নতুন করে দিন ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য গত কয়েকদিন আগেই উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাসে বদল করা হবে। কার্যত নজিরবিহীন ভাবে পরীক্ষার দিন বদল হয়। বলে রাখা প্রয়োজন, মুলত জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার কারনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার বেশ কয়েকটি দিন পরিবর্তন করা হয় বলে জানা যায়। সংসদ সভাপতি জানিয়ে দেন বহু ছেলে-মেয়ে জয়েন্টে বসে।

কিন্তু পরীক্ষা থাকায় সমস্যা তৈরি হয়েছিল। সবদিক খতিয়ে দেখেই চারদিনের পরীক্ষার দিন বদল বলে জানানো হয়। সংসদের ঘোষণা অনুযায়ী, ১৩ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে করা হল ১৮ এপ্রিল।

এছাড়াও ১৬ তারিখের পরীক্ষার দিনটিও বদল করা হয়েছে। সেদিনের পরীক্ষাটা হবে ১৩ তারিখ। ২৫ এপ্রিল নতুন একটি পরীক্ষার দিন ঘোষণা হয়েছে। এই পরীক্ষাটি ১৮ এপ্রিল হওয়ার কথা ছিল। ২৬ এপ্রিলও পরীক্ষা রয়েছে। এখন পরীক্ষার দিন বদল হওয়াতে নতুন করে সঙ্কটজনক অবস্থা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+