জ্বলছে পাহাড়: ট্যুরিস্ট লজে , থানায় আগুন, কেন্দ্রের কাছে আরও সেনা চাইল রাজ্য
পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে দার্জিলিং এ চলা অনির্দিষ্টকালের ধর্মঘট বৃহস্পতিবার ৪ দিনে পড়ল। কিন্তু এখনও অশান্তির আগুন নিভছে না পাহাড়ে।
পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে দার্জিলিং এ চলা অনির্দিষ্টকালের ধর্মঘট বৃহস্পতিবার ৪ দিনে পড়ল। কিন্তু এখনও অশান্তির আগুন নিভছে না পাহাড়ে। উত্তেজনা বড় আকার নিয়ে ক্রমাগত তা ছড়িয়ে পড়ছে দার্জিলিং এর বিভিন্ন অংশে। সেকারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের কাছে আরও সেনা বাহিনী চাইল রাজ্য, বলে দাবি সূত্রের। পাহাড়ে অশান্তির ঘটনাকে কড়া হাতে সামাল দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংয়ের বাড়ি ও অফিস থেকে অস্ত্র উদ্ধারের পর থেকেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় পুলিশ প্রশাসনের। এখনও পর্যন্ত এই আন্দোলনের গতিবিধি একনজরে দেখে নেওয়া যাক।

- পুলিশি তল্লাশিতে ,বিমল গুরুংয়ের বাড়ি ও অফিস থেকে উদ্ধার অস্ত্র, বিস্ফোরক, সহয় ব্যাগ ভর্তি টাকা ।
- পুলিশি তল্লাশির পরই আগুন জ্বলতে থাকে পাহাড়ে। মোর্চা সমর্থকরা পুলিশকে ঘিরে ফেলে, হমালা শানায়।
মোর্চা সমর্থকরা আগুন ধরায় কালিম্পং এর ট্যুরিস্ট লজে। - এদিকে, কার্শিয়াং থেকে গ্রেফতার করা হয় মোর্চা নেত্রী করুণা গুরুংকে ।
- পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে মোর্চা সমর্থকরা।
- আগুন ধরানো হয় কালিম্পং এর সেরিকালচার অফিসেও।
- বৃহস্পতিবার বিকেলের দিকে মোর্চার মহিলা বাহিনীর মিছিল করার কথা থাকলেও, তা রুখে দেয় পুলিশ।
- মোর্চা সমর্থকরা আগুন লাগায় একিট পুলিশ থানাতেও।
- এদিকে,দার্জিলিং পরিস্থিতির দিকে কড়া নজর রেখে চলেছে কেন্দ্রের।












Click it and Unblock the Notifications